এক্সপ্লোর

Chingrighata Accident Update: চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম মহিলার মৃত্যু

Car Accident: চিংড়িঘাটা মোড়ে রাস্তা পেরোতে গিয়ে লাল রঙের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। রাতে হাসপাতালে মহিলার মৃত্যু হয়।

কলকাতা: চিংড়িঘাটায় (Chingrighata) বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম মহিলার মৃত্যু হল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Chittaranjan National Medical College) হাসপাতালে। মৃতের নাম খুকু গায়েন। বছর সাতচল্লিশের মহিলা পূর্ব মেদিনীপুরের (East Midnapur) খেজুরির বাসিন্দা। মৃতের ছেলে জানিয়েছেন,  পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফিরছিলেন। চিংড়িঘাটা মোড়ে রাস্তা পেরোতে গিয়ে লাল রঙের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। রাতে হাসপাতালে মহিলার মৃত্যু হয়। গতকাল চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ি পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত ৮ জনের মধ্যে এই মুহূর্তে ৩ জন এসএসকেএম ও একজন পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি। গতকালের ওই ঘটনায় গাড়ি চালককে আগেই গ্রেফতার করেছে পুলিশ। 

ঠিক কী হয়েছিল: গতকাল চিংড়িঘাটায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। দুই পুলিশ কর্মী-সহ ৮ জন আহত হন। কয়েকজনের আঘাত গুরুতর। দুপুর ১টা নাগাদ নিক্কো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত সিভিক ভলান্টিয়ার ও পথচারীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
 
বেপরোয়া গাড়ির তাণ্ডব: চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির তাণ্ডব। এই ঘটনায় এক পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার-সহ ৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এসএসকেএমে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী।

রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছেন একের পর এক মানুষ! রক্তে ভেসে যাচ্ছে চারপাশ! উল্টে যাওয়া গাড়ির ভিতরে আটকে রয়েছেন আরও কয়েকজন। বেপরোয়া গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার দুপুরে, এমনই ভয়াবহ ঘটনা ঘটল চিংড়িঘাটায়। বেপরোয়া গাড়ির তাণ্ডবে এক পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার-সহ ৮ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর একটা নাগাদ একের পর এক সিগন্যাল ভেঙে নিক্কোপার্কের দিক থেকে এই গাড়িটি বেপরোয়া গতিতে বাইপাসের দিকে আসে।  লোহাপুলের সামনে একজন ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে, গাড়িটি তাঁকে ধাক্কা দেয়।

এরপর, মূল রাস্তা ছেড়ে গাড়িটি চলে যায় সার্ভিস লেনে। সেখানে এক পথচারীকে ধাক্কা মারার পরে গাড়িটি ফের বাইপাসের ওপর চলে আসে। এরপর, চিংড়িঘাটায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার গার্ডরেল দিয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন। গার্ডরেলে ধাক্কা মেরে গাড়িটি প্রথমে একটি স্কুটারে ধাক্কা মারে। এরপর, আরও একটি গাড়িকে ধাক্কা মারার পর, ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি থেমে যায়। ধাক্কা মারার সময়, ঘাতক গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, ধাক্কা লাগার পর, সেটি উল্টে যায়।

আহতদের তিন জনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে। এদিন, সেখানে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাঁর মুখ থেকে। এরপরই, এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার নিয়ে এদিন ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

চিংড়িঘাটায় দুর্ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তের নাম সমুদ্র বিশ্বাস। বাড়ি যাদবপুরে। কী কারণে সে এই কাণ্ড ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget