এক্সপ্লোর

Chinsurah Imambara Hospital: ‘ক্ষমা চাইতে হবে বিধায়ককে, রোগী-নার্সের অনুপাত ঠিক করতে হবে’, বিক্ষোভ চুঁচুড়া হাসপাতালে

Asit Mazumdar: সম্প্রতি খবররে শিরোনামে উঠে আসে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: আয়া না রাখলে চিকিৎসা হবে না, এমনই নাকি নিদান দিয়েছিলেন নার্স। সেই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। সেই আবহেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে বিক্ষোভে শামিল হলেন সরকারি নার্সরা। বিধায়ককে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তাঁরা। পাশাপাশি অভিযুক্ত নার্সের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও দাবি জানিয়েছেন। (Chinsurah Imambara Hospital)

সম্প্রতি খবররে শিরোনামে উঠে আসে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল। অভিযোগ, হাসপাতালে কর্মরত নার্স বন্দনা দাশগুপ্ত এক রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। আয়া না রাখলে চিকিৎসা হবে না, এমন নিদানও নাকি দেন ওই নার্স। শুক্রবার রাতে বিষয়টি সামনে আসতেই হাসপাতালে হাজির হন চুঁটুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অভিযুক্ত নার্স এবং সুপারকে ডেকে তিনি ধমক দেন বলে অভিযোগ ওঠে। (Asit Mazumdar)

অভিযোগ, রাত ১০টা নাগাদ হাসপাতালে পৌঁছন অসিত। সুপার এবং ওই নার্সকে ডেকে ধমক দেন তিনি। তাঁদের হাসপাতালে থাকার অধিকার নেই বলে জানান। শুধু তাই নয়, ব্যবস্থা না নিলে সেখানে ধর্নায় বসবেন তিনি। এর পর নাকি হাসপাতালের সুপার এবং অ্যাস্টিস্ট্যান্ট সুপার অসিতকে আশ্বস্ত করেন এই বলে যে, ওই নার্সকে সরানো হয়েছে। তাঁকে সাসপেন্ড বা বদলি করা হবে। সেকথা শুনেই নাকি হাসপাতাল ছাড়েন অসিত।

আরও পড়ুন: Purulia News: ঝালদায় স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল, ডাল খেয়ে তাণ্ডব বুনো হাতির পালের

সেই ঘটনার জেরেই মঙ্গলবার হাসপাতালে হাসপাতালের নার্সিং স্টাফরা হাতে কালো ব্যাজ পরে বিক্ষোভে শামিল হন। হাতে প্ল্যাকার্ড নিয়ে সুপারের ঘরে ঢুকে, তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। নার্সেস ইউনিটের তরফে জানানো হয়েছে, অসিতকে এসে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, হাসপাতালের নার্সের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না এবং হাসপাতাল থেকে আয়া সরাতে হবে। ঠিক করতে হবে রোগী এবং কর্তব্যরত নার্সের অনুপাত। কর্তৃপক্ষ দাবিদাওয়া না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল জানিয়েছেন, নার্সদের দাবিদাওয়া তিনি CMOH-এর কাছে পাঠিয়ে দেবেন। এ নিয়ে যোগাযোগ করলে অসিত বলেন, "ওঁরা আন্দোলন করতেই পারেন। ওখানে এত রাতে হেমা মালিনীর নাচ দেখতে যাইনি। আমি সাধারণ মানুষের জন্য গিয়েছি। আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।"

অসিত আরও বলেন, "একটি মেয়ে অভিযোগ করেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়েছিলাম। আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা জনপ্রতিনিধি। ওই নার্স দিদি যে সংলাপ আউড়ে গেলেন, তা বন্ধ করতে দু'মিনিট সময় লাগত আমার। কিন্তু ওঁর নিরাপত্তার ব্যবস্থাও আমরা করেছি।"এ প্রসঙ্গে বিজেপি-র সুরেশ সাউ বলেন, "এর আগেও, নার্সদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিধায়ক। হাসপাতালের মহিলা বিভাগে ঢুতে সাঙ্গপাঙ্গদের নিয়ে যে তাণ্ডব করেছেন, তাকে ধিক্কার জানাই। ওঁর ক্ষমা চাওয়া উচিত।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget