এক্সপ্লোর

Bogtui Update: 'CBI আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়', লালন-মৃত্যু তদন্তে CID-কে নির্দেশ হাইকোর্টের

High Court: সিআইডি-র তদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার নির্দেশ হাইকোর্টের

সৌভিক মজুমদার, কলকাতা: 'সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি', সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যুর মামলায় নির্দেশ হাইকোর্টের।

আর কী কী নির্দেশ:
আপাতত মামলার তদন্ত চালাতে পারবে সিআইডি, কিন্তু পদক্ষেপ নয়, সিআইডি-র তদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার নির্দেশ হাইকোর্টের। আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না সিআইডি। অভিযোগপত্র লেখার ক্ষেত্রে লালন শেখের স্ত্রীকে কেউ সাহায্য করে থাকতে পারেন। লালন শেখের স্ত্রীকে মামলায় পার্টি করার নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতির। 

'কিছু মামলায় রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অসহযোগিতা করার, বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার মামলাও বিচারাধীন, মন্তব্য বিচারপতির। শরীরে আঘাতের কিছু চিহ্ন আছে, ময়না তদন্তের রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতির।

সিবিআইয়ের বিস্ফোরক অভিযোগ;
'অনুব্রত মণ্ডলের মামলার তদন্তকারীদের ফাঁসানো হচ্ছে। ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে গরুপাচার মামলার তদন্তকারী আধিকারিকদের। ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য, স্বরূপ দে-কে।' রাজ্যের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের। আদালতের নির্দেশ-নজরদারিতে তদন্ত করছি, কোর্টে জানাল সিবিআই। 'লালন শেখের মৃত্যুর তদন্ত রাজ্যের বাইরের কোনও সংস্থার হাতে দেওয়া হোক', রাজ্য যেন এই মামলায় কোন পদক্ষেপ করতে না পারে, কোর্টে আবেদন সিবিআইয়ের। 'ঘটনার দিন সকালে লালন শেখের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। শরীরে আঘাতের চিহ্ন ছিল না, ওই দিনই আত্মীয়দের বাড়িতে তল্লাশিতে নিয়ে যাওয়া হয়। তল্লাশি চালানোর সময় অসুবিধায় পড়ে সিবিআই, ফিরিয়ে আনা হয় লালনকে। লালন স্নান করতে চান, শুধুমাত্র অন্তর্বাস, গামছা দিয়ে বাথরুমে পাঠানো হয়। সেখানেই তিনি আত্মহত্যা করেন।' সমস্ত নিয়ম মেনে সঙ্গে সঙ্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়, সওয়াল সিবিআইয়ের।

রাজ্যের সওয়াল:
'আত্মহত্যা হলে তদন্তে সেটাই প্রমাণিত হবে, তদন্ত রাজ্যের বাইরে কেন যাবে? আশঙ্কার ভিত্তিতে মামলা। রাজ্যের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ', পাল্টা সওয়াল রাজ্যের

ইতিমধ্য়েই সিআইডি-র আইজি (২) সুনীল চৌধুরী পৌঁছেছেন রামপুরহাটে সিবিআই ক্যাম্পে। ময়নাতদন্তের পর লালনের দেহ নিয়ে সিবিআইয়ের ক্যাম্প অফিসে গেল পরিবার। সিবিআইয়ের ক্যাম্প অফিসের সামনে ধর্নায় লালনের পরিবার। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয় লালনের পরিবারের। পুলিশের হস্তক্ষেপে বগটুইতে নিয়ে যাওয়া হয় লালনের মৃতদেহ। পুলিশের ঘেরাটোপে লালন শেখের শেষকৃত্য সম্পন্ন হয়।  লালন শেখ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হবে আগামীকাল, জানালেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডিও, নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget