এক্সপ্লোর

SSC Case: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডিও, নির্দেশ হাইকোর্টের

High Court: আজকের মধ্যেই ইডিকে তদন্ত শুরু করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা: নবম-দশমের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সঙ্গে এবার তদন্তে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  নবম-দশমের ওএমআর শিট বিকৃত করার মামলায় এবার ইডিকে পার্টি করার নির্দেশ আদালতের। আজকের মধ্যেই ইডিকে তদন্ত শুরু করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

কী জানতে চাইল হাইকোর্ট:
'নবম-দশমের ভুয়ো সুপারিশপত্র পাওয়া ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি করছেন? ভুয়ো সুপারিশপত্র পাওয়াদের কতজন চাকরিতে?' এসএসসির কাছে জানতে চায় হাইকোর্ট। তার উত্তরে হাইকোর্টের কাছে স্কুল সার্ভিস কমিশন দাবি করে, ৮০ জন চাকরি করছেন, বাকিদের নিয়োগপত্র দেওয়া হলেও যোগ দেননি। বাকি শতাধিক শূন্যপদে অবিলম্বে মেধার ভিত্তিতে চাকরি দিতে কমিশনকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অনেকে, এমনই অভিযোগ। এই টাকার লেনদেন নিয়েই তদন্ত করবে ইডি। কারা কত টাকা দিয়েছেন, সেই টাকা কাকে বা কাদের দেওয়া হয়েছে। কোথা থেকে সেই টাকা এসেছে, সেই টাকা কোথায় গিয়েছে। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত কাজে অর্থের লেনদেনের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্ত করে যাবতীয় তথ্য বের করার জন্য কাজ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।   

প্রবীণ আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'এটি সঙ্গত আদেশ। এর পিছনে বহু টাকার লেনদেন রয়েছে। এই টাকা কোথায় গেল, এর সঙ্গে হাওলার যোগাযোগ রয়েছে কিনা, এমন অনেক প্রসঙ্গ উঠে আসবে। যেহেতু ইডি এমন তদন্তে অভিজ্ঞ। সেই কারণেই এমন নির্দেশ।'

আরও একটি নিয়োগ-মামলা:
নবম-দশমের শিক্ষক নিয়োগ নিয়ে আরও একটি অভিযোগ রয়েছে। সেই ঘটনায় এদিনই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ২০১৬-র এসএলএসটি-র প্রেক্ষিতে নিয়োগ নিয়ে এমন অভিযোগ ওঠে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের নম্বরেও কারচুপি করার অভিযোগ ওঠে। বেআইনিভাবে নিয়োগের অভিযোগ নিয়ে ২১ জনের তালিকা পেশ করেন মামলাকারী। সেই ২১ জনকেই ডেকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, নির্দেশ দিলেন বিচারপতি। দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হন শুভময় ভুঁইয়া-সহ ১৯৩ জন প্রার্থী। ওই মামলায় বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন, 'অনেক যোগ্য প্রার্থী রয়েছে, তাই প্যানেল বাতিল করছি না। না হলে পুরো প্যানেল বাতিল করে দিতাম।'

আরও পড়ুন: 'CBI আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়', লালন-মৃত্যু তদন্তে CID-কে নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget