এক্সপ্লোর

Abhishek Banerjee : নোটিস দিতে গিয়ে অপেক্ষা CID-র, কী সাফাই অভিষেকের

TMC News : মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৭টা ১৯ মিনিট নাগাদ কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে চলে আসেন অভিষেক।

কলকাতা : "আমি ঢুকে দেখছি সিআইডির প্রতিনিধিরা নেই। তাঁরা ফিরে গেছেন।" অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরেই রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁর উদ্দেশে নোটিস ধরালেন। তৃণমূল নেতার অফিসের কর্মী হিসাবে পরিচয় দেওয়া একজনকে নোটিস দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৭টা ১৯ মিনিট নাগাদ কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে চলে আসেন অভিষেক। গাড়ি থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখেন।

কী বললেন অভিষেক ?

অভিষেক বলেন, "গতকাল আমি ভবানীভবনে সিআইডি অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। আমি তাঁদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছি। আমার আইনি অধিকার, আমি আদালতে যাব। আদালত আমাকে ৬টার মধ্যে ভবানীভবনে সিআইডি হেড কোয়ার্টারে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল। সেইমতো আমি কাল ৬টার আগেই ভবানীভবনে গেছি। সাড়ে ১১টা নাগাদ প্রশ্নোত্তর-পর্ব শেষ হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা চলে। আমাকে আবার সেখানেই একটা নোটিস দিয়ে আগামী ১৪ তারিখ হাজির হওয়ার জন্য বলা হয়। আমি ১৪ তারিখ কলকাতায় আছি। আমি ১৪ তারিখ আবার যাব। আমি কোনওদিন তদন্ত এড়িয়ে যাইনি। আমাকে দিল্লিতেও তদন্তকারী সংস্থা যখন ডেকেছে। আমি গেছি। কলকাতাতেও নিজাম প্যালেস হোক, এদিকে সিজিও হেডকোয়ার্টার হোক, ইডি-র কাছে হোক, আমি গেছি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির সঙ্গে যেটুকু সহযোগিতা করা উচিত, আমি নিশ্চিতভাবে করছি।" 

তাঁর সংযোজন, "আজ আমাদের দলনেত্রীর বাড়িতে বৈঠক ছিল। পূর্ব নির্ধারিত। সেখানে একাধিক বিধায়ক থেকে সাংসদ ছিলেন। আমাদের মিটিংগুলো চলাকালীন আমি খবর পাই, খুব সম্ভবত সাড়ে ৪টে, পৌনে ৫টা নাগাদ যে সিআইডির একটা টিম এসেছে। আবার কোনও একটা আলাদা মামলায় আমাকে নোটিস দিতে। আমি আমার সেক্রেটারির মারফত তাঁদের অনুরোধ করি যে, এই মুহূর্তে আমার বাড়িতে আমি সশরীরে উপস্থিত নেই বলে আপনারা চিঠিটা অন্য কাউকে দিয়ে দিন। সে রিসিভ করে আমার পক্ষ থেকে নিয়ে নেবে। আমি অনুরোধ করি, আপনারা যদি আমাকে দিতে চান, তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে। তার কারণ আমি এই মুহূর্তে আসতে পারব না মিটিং থেকে বেরিয়ে। আপনি আপনার মতো করে যখন ইচ্ছা বাড়িতে চলে আসবেন, নিয়ে বলবেন যে আপনাকে ছাড়া কাউকে আমরা দেব না, আমি যদি বাড়িতে না থাকি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমার ফেরার জন্য। এখন প্রায় ৭টা ২০ মিনিট বাজে। আমি বাড়িতে ঢুকেছি। আপনাদের সঙ্গে কথা বলছি ৫-১০ মিনিট হয়েছে। সোয়া সাতটায় বাড়িতে ঢুকেছি । আমি ঢুকে দেখছি সিআইডির প্রতিনিধিরা নেই। তাঁরা ফিরে গেছেন। তাঁরা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসেন, আমার সঙ্গে যোগাযোগ করে আসেন এবং আমাকে বলেন কোন সময়ে গেলে আমি বাড়িতে থাকব তখন নোটিস দেবে, আমি নিশ্চিতভাবে জানাব।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget