এক্সপ্লোর

Civic Volunteer Arrested: মাঝরাতে পিকআপ ভ্যান চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতায় ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার! ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার! একই অভিযোগে গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের গাড়ির এক চালকও। দু’জনেই পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্মী।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মাঝরাতে শহরে এক পিকআপ ভ্যান চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার! গ্রেফতার পুলিশের গাড়ির এক চালকও! পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনেই পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্মী। কলকাতা পুলিশের গাড়ি নিয়ে ছিনতাই করতে গিয়েছিলেন তাঁরা!

কলকাতায় ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার! ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার! একই অভিযোগে গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের গাড়ির এক চালকও। দু’জনেই পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্মী।

আর এই ঘটনায় ফের উঠছে প্রশ্ন। শহরবাসীর সুরক্ষা, নিরাপত্তা দেখা যাঁদের দায়িত্ব ও কর্তব্য, কেন বারবার তাঁদের বিরুদ্ধে উঠছে ভক্ষক হয়ে ওঠার অভিযোগ? 

পোস্তার ৪ নম্বর নবাব লেনের বাসিন্দা রাজাকুমার দাস। তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে স্ট্র্যান্ড রোডের আর্মেনিয়ান ঘাট স্ট্রিটের ক্রসিংয়ের কাছে পিকআপ ভ্যান পার্ক করেছিলেন তিনি। রাত পৌনে ১২টা নাগাদ কলকাতা পুলিশ লেখা লাল রঙের একটি গাড়িতে এসে দুজন তাঁর ওপর চড়াও হন। 

মারধর করে সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেন তাঁরা। তারপর পুলিশ লেখা গাড়িতে চড়েই এলাকা থেকে চম্পট দেন। পিকআপ ভ্যান চালকের দাবি, তাঁর গলার রুপোর চেন, নগদ ৫ হাজার টাকা, প্যান, আধার ও ড্রাইভিং লাইসেন্স লুঠ হয়েছে। 

অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে বড়বাজার থানার পুলিশ। দু’জনকেই গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত শেখ আকবর পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার। তিনি এন্টালির বিবি বাগান লেনের বাসিন্দা। 

গাড়িচালক শেখ জামির মণ্ডলও পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্মী। তিনি হুগলির চৌতারার বাসিন্দা। এর আগে এক্সাইড মোড়ে ছিনতাইয়ের অভিযোগে ধৃত এক যুবকের বুকে বুট পরা পা তুলে দেন এক সিভিক ভলান্টিয়ার। তা নিয়ে নিন্দার ঝড় ওঠে।

গত ডিসেম্বরে সল্টলেকে পুলিশের হাতে মহিলার শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় নাম জড়ায় এক সিভিক ভলান্টিয়ারের। এবার ছিনতাইয়ে নাম জড়াল এক সিভিক ভলান্টিয়ারের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget