এক্সপ্লোর

Civic Volunteers: পুজোর মুখে সুখবর সিভিক ভলান্টিয়ারদের জন্য, একলাফে অনেকটা বাড়ল ভাতা

Nabanna News: সিভিক ভলান্টিয়ারের সঙ্গে অবসরের পর এককালীন ভাতা বাড়ল ভিলেজ পুলিশেরও । 

কলকাতা: দুর্গাপুজোর মুখে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর। অবসরের পর এককালীন ৫ লক্ষ টাকা পাবেন তাঁরা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। একেবারে ৩ লক্ষ থেকে বাড়িয়ে অবসরের পর সিভিক ভলান্টিয়ারদের এককালীন ভাতা ৫ লক্ষ টাকা করা হল। সিভিক ভলান্টিয়ারের সঙ্গে অবসরের পর এককালীন ভাতা বাড়ল ভিলেজ পুলিশেরও। (Civic Volunteers) এ নিয়ে আগেই আবেদন জমা পড়েছিল, বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছিল বলে জানানো হয়েছে।

অতি সম্প্রতিই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস ১৩ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার তাদের অবসরকালীন সুযোগ-সুবিধাও বাড়ানো হল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বর্তমানে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশরা ৩ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট পান। সব দিক ভাবনা চিন্তা করে টার্মিনাল বেনিফিট বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। (Nabanna News)

সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের কারা এই টার্মিনাল বেনিফিট পাওয়ার যোগ্য, তা যাচাই করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে। চলতি বছরের এপ্রিল মাস থেকে এই বর্ধিত সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: RG Kar Case Viral Audio: 'শরীর খারাপ, অবস্থা খারাপ, হয়ত সুইসাইড'! বারবার বয়ান বদলে হাসপাতাল থেকে বাবা-মাকে ফোন, ভাইরাল অডিও

এর আগে, অতি সম্প্রতিই সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বাড়ানো হয় ১৩ শতাংশ। আগে ৫ হাজার ৩০০ টাকা পেলে, পুজোর আগে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের অ্যাড হক বোনাস বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়। অর্থাৎ ৭০০ টাকা বাড়ানো হয়েছিল অ্যাড হক বোনাস। তবে অবসরের পরে প্রাপ্য এককালীন ভাতা একলাফে ২ লক্ষ টাকা বাড়ানো হল এবার।

যে আর জি কর কাণ্ড ঘিরে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ, সেই ঘটনায় নাম জড়িয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। সঞ্জয় রায় নামের ওই যুবক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করেন বলে অভিযোগ। সিভিক হয়েও পুলিশ বারাকে সঞ্জয়ের অবাধ যাতায়াত, প্রভাবশালী হয়ে ওঠা, আর জি করে তার গতিবিধি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে, গত কয়েক বছরে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের ঘটনাও ফিরে এসেছে আলোচনায়। সেই আবহেই বোনাস বৃদ্ধির পর এবার এককালীন ভাতা বাড়ল সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget