এক্সপ্লোর

Jyotipriya Mullick: 'আমি মন্ত্রী, আমি এই সেলে থাকব?' অসুস্থ দাবি করে SSKM-এ ভর্তির বায়না জ্যোতিপ্রিয়র

Ration Scam: শুধু তাই নয়, জেল সূত্রে দাবি, আদালতের নির্দেশে রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রবিবার সন্ধে ছটা নাগাদ প্রেসিডেন্সি জেলে আনা হয়। 

প্রকাশ সিনহা, কলকাতা: সেনার কমান্ড হাসপাতালের রিপোর্ট বলছে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mullick) অবস্থা স্থিতিশীল। প্রেসিডেন্সি জেলের চিকিৎসকও জানিয়েছেন তিনি আপাতত সুস্থ! কিন্তু নিজেকে অসুস্থ বলে দাবি করে, SSKM হাসপাতালে ভর্তি হওয়ার বায়না ধরলেন মন্ত্রী!

প্রেসিডেন্সি জেল (Presidency Jail) সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। শুধু তাই নয়, জেল সূত্রে দাবি, আদালতের নির্দেশে রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রবিবার সন্ধে ছটা নাগাদ প্রেসিডেন্সি জেলে আনা হয়। 

আর তখন থেকে রাত আড়াইটে পর্যন্ত কখনও সেলে থাকা আর কখনও খাবার নিয়ে কার্যত নাটক চলে! জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের সাত নম্বর সেলটি বরাদ্দ করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককের (Jyotipriya Mullick)জন্য। সূত্রের দাবি, রবিবার সন্ধেয় তাঁকে যখন এই সেলের সামনে আনা হয়, তিনি চেঁচিয়ে বলে ওঠেন, 'আমি এই সেলে থাকব? আমি রাজ্যের মন্ত্রী! জেল রাজ্য সরকারের আওতায়। আমি এই সেলে থাকব না। আমার শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাকে SSKM-এ পাঠিয়ে দেওয়া হোক'। উত্তরে জেলকর্মী জানিয়ে দেন, তাঁর জন্য এই সেলই বরাদ্দ করা হয়েছে। তাঁকে সেখানেই থাকতে হবে। 

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে বোঝানো হয়। শেষে সন্ধে সাড়ে সাতটা নাগাদ, সাত নম্বর সেলে ঢোকেন জ্যোতিপ্রিয় মল্লিক। দুটো কম্বলও দেওয়া হয় তাঁকে।     

'আমি মন্ত্রী, আমি এই সেলে থাকব?' জেলে হুঙ্কার জ্যোতিপ্রিয়র। জেল কর্তৃপক্ষ সূত্রে দাবি, এরপর রাতের দিকে শুরু হয় আরেকপ্রস্থ নাটক! ৯টা নাগাদ, মন্ত্রীকে বলা হয়, তাঁর বাড়ি থেকে খাবার চলে এসেছে। খেয়ে নিতে কিন্তু জ্যোতিপ্রিয় বলেন, তিনি খাবেন না। তাঁর ওষুধ দিয়ে দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। 

সূত্রের দাবি, জেলের চিকিৎসকের তরফে বলা হয়, খাবার না খেলে ওষুধ দেওয়া যাবে না। শেষমেষ রাত আড়াইটে নাগাদ, খাবার খান জ্যোতিপ্রিয় মল্লিক। 

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, পয়লা বাইশের সাত নম্বর সেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ২ নম্বর সেলে রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া এই পয়লা বাইশেই রয়েছেন মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা। 

আরও পড়ুন: West Bengal News Live Updates: উৎসবেও পথে চাকরিপ্রার্থীরা, ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
West Bengal News Live : 'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা
'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget