এক্সপ্লোর

Mamata Banerjee: শাহ মন্তব্যের জের, রিষড়াকাণ্ডে বিহার ইস্যু টেনে BJP-কে আক্রমণ মমতার

Mamata Attacks Amit Shah on Rishra Violence: রাজ্যের রিপোর্ট চেয়েছেন অমিত শাহ। বিহারে অশান্তির প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে রিষড়াকাণ্ডে বিজেপিকে আক্রমণ মমতার।

কলকাতা: রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর, মুখ্যসচিবের কাছ থেকে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মূলত বঙ্গ বিজেপির (BJP) কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই রিপোর্ট তলব করেন তিনি। ৩ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব। আর এবার, বিহারে অশান্তির প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে হাওড়া-রিষড়ার হিংসার ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 

'দাঙ্গা তো বিজেপি-বজরং দল করছে'

প্রসঙ্গত, রামনবমীর (Rama Navami) মিছিল ঘিরে হাওড়ার পর 'অশান্ত' হুগলির রিষড়া। যা নিয়ে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতাদের নিশানার মুখে রাজ্যের শাসকদল। শুভেন্দু-দিলীপ-সুকান্তদের তোপের মুখে 'তৃণমূলনেত্রী।' রাজ্যের পরিস্থিতি নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda) এনিয়ে ফোনে খবর নিয়েছেন। দফায় দফায় অশান্ত রিষড়া, ঘটনাস্থলে গিয়ে হিংসা বন্ধে কড়া বার্তা দেন রাজ্যপাল। আর এবার অমিত শাহ-র মন্তব্যের প্রেক্ষিতে মমতা বলেন, 'বিহারে বলছে ক্ষমতায় ফিরলে কেউ অশান্তি করলে তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে বলছে। তাহলে আজ করছেন না কেন ? দাঙ্গা তো বিজেপি-বজরং দল করছে।  বাংলায় এসে একরকম কথা বলেন আর আড়ালে কর্মীদের উস্কানি দেন।'

' বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে'

অপরদিকে, এদিন শুভেন্দু বলেন, 'একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাল করে জানেন, এই সম্প্রদায়ের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তিনি করতে পারেননি। তাই ২০২১ সালে এনআরসি-র (NRC) মিথ্যে ভয় দেখিয়ে তাঁদের ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন। সাগরদিঘি নির্বাচন-উপনির্বাচনের পরে তিনি বুঝেছেন, যে পশ্চিম বাংলায়, সংখ্যাগুরু- সংখ্যালঘু শুধু নয়, প্রত্যেকটা সচেতন নাগরিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারাতে চান। স্বাভাবিকভাবে এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে লোকাল নেতা কিছু আছে, তাঁদেরকে দিয়ে, এই জিনিসটা করাচ্ছেন।'

'রেড রোডের ধর্না থেকেই অশান্তিতে উস্কানি তৃণমূলনেত্রীর'

এই ইস্যুতেই এবার কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন তিনি। ১ মাসের জন্য শিবপুর-রিষড়া থানাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছাড়ার দাবি জানিয়েছেন।গতকালও হাওড়া-রিষড়াকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ করেন তিনি।'রেড রোডের ধর্না থেকেই অশান্তিতে উস্কানি তৃণমূলনেত্রীর', বলে 'একসঙ্গে পঞ্চায়েত ভোট ভাল করে করতে হবে',হুঁশিয়ারি দেন শুভেন্দু। যদিও পাল্টা তোপ দেগেছেন মমতাও। রিষড়ায় অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে। ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি, কোনও সমস্যা যেন না করতে পারে কেউ'। 

 

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget