এক্সপ্লোর

Mamata Banerjee: 'আপনি বরবাদ করার জন্য বসে আছেন,' বাংলার শিক্ষা নিয়ে মোদির সমালোচনার পাল্টা নিশানা মমতার

Mamata Banerjee Attack PM Modi: বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার পাল্টা তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বাংলায় এসে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আপনি বরবাদ করার জন্য বসে আছেন।  

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

বাংলার শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার পাল্টা নিশানা করলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবথেকে বড় ভ্রষ্টাচারী তো আপনার সরকার। আপনি SSC নিয়ে কথা বলছেন? এটা কে করেছে? কোর্টে কেস সিপিএম এবং বিজেপি করেছে। ব্যাপম কেলেঙ্কারিতে কী হয়েছিল? বিজেপির সরকার ছিল। ফল কী হয়েছিল? ত্রিপুরায় ১০ হাজার শিক্ষককে সরিয়ে দিলেন। উত্তর প্রদেশে ৬৯ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। আমরা মানবিক। কোনও না কোনও রাস্তা ঠিক বের করব। আবার কোর্টের নির্দেশও মানব। পর্দার পিছনে কে আছে, এর রিপ্লাই কে দেবে? কোর্টকে নিরপেক্ষভাবে চলতে দিন। আপনি তো কোর্টকে নির্দেশ দেন। সেটা আপনার কথাতেই প্রমাণ হয়ে যায়।''

কী বলেন প্রধানমন্ত্রী? 

আলিপুরদুয়ারের সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, "ভ্রষ্টাচারের সবথেকে খারাপ প্রভাব পড়ে যুব সম্প্রদায়ের উপর। গরিব এবং মধ্যবিত্তরা এর ফল ভোগ করে। কীভাবে চারদিক থেকে বরবাদ করে দেওয়া যায়, সেটা আমরা শিক্ষক নিয়োগে দুর্নীতিতে দেখেছি। তৃণমূল সরকার শাসনকালে হাজার হাজার শিক্ষকের ভবিষ্য়ত নষ্ট করে দিয়েছে। ওঁদের পরিবার, সন্তানদের শেষ করে দিয়েছে। তৃণমূল বাংলার ছেলেমেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে। এটা শুধু কয়েক হাজার শিক্ষকের জীবন নিয়ে খেলার বিষয় নয়, রাজ্যের পুরো শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিচ্ছে। শিক্ষকদের উপর লক্ষ লক্ষ শিশু নির্ভরশীল। তৃণমূলের নেতারা এত বড় পাপ করেছে। এখনও নিজেদের অন্যান্য স্বীকার করছে না। উল্টে আদালতকে দোষী বলছে।'' 

এদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নতুন করে পরীক্ষায় বসতেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের আগে বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষিকাদের একটি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে যায়। তার আগেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের এলাকায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়। চাকরিহারা শিক্ষিকাদের প্রতিনিধিদলটি কালীঘাটে পৌঁছতেই পুলিশ তাঁদের আটকে দেয়। এরপর পুলিশের গাড়িতে করে চাকরিহারা শিক্ষিকাদের নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা কালীঘাট থানায় ছিলেন চাকরিহারা শিক্ষিকারা।


সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget