এক্সপ্লোর

Mamata Banerjee: ত্রাণ শিবিরে দুর্গতদের খাবার পরিবেশন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে মুখ্যমন্ত্রী

Hooghly Flood: খানাকুলে ২টি ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আরামবাগ-গড়েরঘাট রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। বাসের বদলে নৌকায় চলছে যাতায়াত।

কলকাতা: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। এই জল-যন্ত্রণার মধ্যেই হুগলির পুরশুড়া, আরামবাগ হয়ে গোঘাটের প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কামারপুকুরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগে বন্যা ত্রাণ শিবিরে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানে খাবার পরিবেশন করেন তিনি। 

দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এখনও অব্যাহত জল যন্ত্রণা। সেই তালিকায় রয়েছে হুগলির বিভিন্ন এলাকা। এই আবহে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, হুগলির পুরশুড়া, আরামবাগ হয়ে গোঘাটের প্লাবিত এলাকা পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রীর। এদিন আরামবাগে ত্রাণ শিবিরে যান তিনি। সেখানে গিয়ে বন্যা কবলিতদের খাবার পরিবেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনের পর সেখান থেকে যাবেন পশ্চিম মেদিনীপুরে। রাতে সেখানেই থাকবেন। আগামীকাল ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলন-সহ একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। 

খানাকুলে বাড়ছে জল-বাহিত রোগের প্রকোপ। এক মাসের মধ্যে দু’বার প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে খানাকুলে। খানাকুলে ২টি ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আরামবাগ-গড়েরঘাট রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। বাসের বদলে নৌকায় চলছে যাতায়াত। ব্লক প্রশাসনের তরফে বিনামূল্যে ট্রাক্টর পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। কোথাও কোথাও এক মানুষ সমান জল। এর ওপর বাড়ছে জল-বাহিত রোগের প্রকোপ। স্বাস্থ্য পরিষেবা এবং পর্যাপ্ত ওষুধ মিলছে না বলে অভিযোগ দুর্গত এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের ভরস হাতুড়েরা। যদিও স্বাস্থ্য কর্মীদের দাবি, অসুবিধা সত্ত্বেও পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে।

যদিও দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি থেকে মুক্তি নেই। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে। কিছুটা বাড়বে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বৃহস্পতিবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget