এক্সপ্লোর

Mamata Banerjee: কখনও মোমো, কখনও চায়ে জনসংযোগ! ফের চেনা মেজাজে মমতা

Panchayat Election: ভোটপ্রচারের ফাঁকে জলপাইগুড়ির মালবাজারের চালসায় চায়ের দোকানেও ঢুকে পড়লেন তিনি। এর আগেও পাহাড়ে বানিয়েছেন মোমো, ঝাড়গ্রামে বিলি করেছেন চপ।

কলকাতা: শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে খোদ প্রচারে নেমেছেন মমতা। কোচবিহারের সভায় এদিনই বিরোধীদের তুলোধনা করেছেন। 'দুষ্টুমি' করলে কান মুলতেও নির্দেশ দিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের রণংদেহি ভঙ্গিমার মধ্যেই তাঁকে পাওয়া গেল পুরনো সেই চিরাচরিত মেজাজেও। ভোটপ্রচারের ফাঁকে জলপাইগুড়ির মালবাজারের চালসায় চায়ের দোকানেও ঢুকে পড়লেন তিনি।

গোটা প্রক্রিয়া নিজে হাতেই করেন মুখ্যমন্ত্রী। প্রথমে কাগজের কাপ সাজিয়ে রাখেন। তারপর নিজে হাতে কেটলি করে কাগজের কাপে চা ঢালেন মুখ্যমন্ত্রী। এই ভূমিকা খুব চেনা। অন্তত বাংলার বাসিন্দাদের কাছে তো বটেই। এর আগেও নানা সময় জেলা সফরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তিনি। কখনও তাঁকে চা বানাতে দেখা গিয়েছে। কখনও তাঁকে দেখা গিয়েছে চপ ভাজতে। কখনও আবার লেচিও বেলেছেন তিনি।

কবে কোথায়:
২০১৯ সাল সম্ভবত, সেবার দিঘা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাস্তার পাশে একটি দোকানে থেমে গিয়েছিলেন। সবার জন্য চা করতে বলেছিলেন। তারপরে নিজেই ঢুকে গিয়েছিলেন দোকানে। ফুটন্ত চা নাড়িয়ে, তারপরে চা ছেঁকে কাপে ঢেলে দিতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২২ সালে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখা গিয়েছিল এমনই রূপে। বেলপাহাড়ি থেকে ফেরার পথে রাস্তার ধারের চায়ের দোকানে ঢুকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে ভাজা হচ্ছিল চপও। হঠাৎ করেই নিজেই চপ ভাজতে শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কাগজে মুড়িয়ে লোকজনের হাতে চপ তুলে দিয়ে টুকিটাকি কুশল সংবাদও নিতে দেখা যায় তাঁকে।  চলতি বছরের ফেব্রুয়ারিতেও বীরভূম সফরে গিয়ে সোনাঝুরিতে গিয়েছিলেন মমতা, সেখানে তাঁকে একটি দোকানে নিজে হাতে চা বানাতে দেখা যায়। তারপর এদিনের মতোই কাপে চা ঢেলে হাতে হাতে বিলিও করেছিলেন তিনি। 

মোমোও বানিয়েছিলেন:
শুধু চা-চপ নয়। মোমোও বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতবছর জুলাই মাসে দার্জিলিং সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রাতভ্রমণে বেরিয়ে রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে যান। তারপরে ফেরার পথে হঠাৎ করেই ঢুকে পড়েন পাশের একটি দোকানে। সেখানে মোমো তৈরি হচ্ছিল। এক মহিলার কাছে থেকে রুটি-বেলনা নিয়ে নিজেই বসে পড়েছিলেন মোমো তৈরিতে। লেচি কাটেন, তারপরে নিজেও পুর দিয়ে তৈরি করেছিলেন মোমো। ওই সফরেই পাহাড়ের রাস্তায় ফুচকা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে দেখা গিয়েছে তাঁকে। 


Mamata Banerjee: কখনও মোমো, কখনও চায়ে জনসংযোগ! ফের চেনা মেজাজে মমতা

ভিনরাজ্যেও এক মেজাজ:
চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সন্ধেয় আগরতলার রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছিলেন। সেখানেই তাঁকে দেখা গিয়েছিল অন্য মেজাজে। শিঙাড়া-কচুরির দোকানে যান তিনি। প্রথমে দেখেন প্রক্রিয়াটা, তারপরেই নিজেই ময়দা বেলে লেচি কেটে আলুর পুর ভরতে থাকেন। শিঙাড়া তৈরি সেরেই পাশের দোকানেও ঢুঁ মারেন তিনি। সেখানে তাঁকে পান সাজাতেও দেখা যায়।

বারংবারই অভিনব পদ্ধতিতে জনসংযোগ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছতে কখনও চা, কখনও চপ আবার কখনও মোমো তৈরি- নানা ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: কতবার দুধ ফোটান? পদ্ধতি কি ঠিক? পুষ্টিগুণ নষ্ট হচ্ছে না তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
WB News Live: প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে ও কার্যালয়ে NIA-এর টিম
প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে ও কার্যালয়ে NIA-এর টিম
Weather Update: দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
NIA Raid On Saokat Molla: সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-র হানা, কার্যালয়েও পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি
সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-র হানা, কার্যালয়েও পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget