এক্সপ্লোর

Mamata Banerjee : 'সবথেকে বেশি দুষ্টুমি করে, ট্রান্সপোর্ট ব্লক হলে তোমাকে ব্লক করব' দুর্গাপুজো নিয়ে সুজিত বসুকে 'বার্তা' মুখ্যমন্ত্রীর

Durga Puja : এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : একদিকে প্রশংসা, অন্যদিকে ধমক। জনসমক্ষেই মুখ্যমন্ত্রীর 'বকা' খেলেন সুজিত বসু। তাঁর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য, রাজ্যের দমকলমন্ত্রী হওয়ার পাশাপাশি কলকাতার প্রখ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্তা সুজিত বসু (Sujit Basu)। থিম হোক বা আলোর কাজ, যে পুজোর নামডাক যথেষ্ট। প্রত্যেক বছরই কার্যত উপচে পড়া ভিড় হয় 'সুজিত বসুর পুজোয়'। আসন্ন পুজোয় যাতে কলকাতার ভিআইপি এলাকায় যান চলাচলে প্রভাব না পড়ে ও বিমানবন্দরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা প্রভাবিত না হয়, সেটা নিশ্চিত করতেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) বাংলার দুর্গাপুজোর কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সবচেয়ে দুষ্টুমি করে সুজিত বোস। এমনভাবে এলাকাটা করে এয়ারপোর্ট থেকে লোক আসতে পারে না। পুলিশকে বলব এয়ারপোর্ট যাতে ডিসটার্ব না হয়। তুমি একটু দেখে করবে। তুমি ফায়ার ব্রিগেড মিনিস্টার, তোমাকেও একটু মাথায় রাখতে হবে। শুধু তোমারটাতে লোক যাবে অন্যগুলোয় যাবে না, তোমার চালাকিটা আমি বুঝি। পুজোর সময় এয়ারপোর্টে কত লোক আসে। তুমি সব কর, ভাল করে করো, অভিনন্দন রইল, সবাইকে নিয়েই তুমি কাজ করো, এলাকা সাজিয়েছোও ভাল, কিন্তু দেখে নিতে হবে ট্রান্সপোর্ট সিস্টেম যাতে চলে।' মজার ছলে তাঁর বক্তব্য রাখার পরে খানিক ধমকের সুরে মুখ্যমন্ত্রী জোড়েন,  'ট্রান্সপোর্ট ব্লক হলে আমি তোমাকে ব্লক করব।'

এদিকে, এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান। বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি পুজো ও বিসর্জন নিয়ে কমিটিগুলোকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। যেমন বিসর্জনের জায়গায় স্থানীয় প্রশাসনকে আলোর ব্যবস্থা রাখতে হবে। আপদকালীন পরিস্থিতি সামলানোর ব্যবস্থা, হাতের কাছে চিকিৎসক, নার্সদের রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পুজো কমিটিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম জোরদার করতে হবে। 

আরও পড়ুন- দুর্গাপুজোয় কমিটিগুলোর অনুদান বাড়িয়ে ৭০ হাজার করল রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর বাম্পার ঘোষণা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget