এক্সপ্লোর

Mamata Banerjee : দুর্গাপুজোয় কমিটিগুলোর অনুদান বাড়িয়ে ৭০ হাজার করল রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর বাম্পার ঘোষণা

Durga Puja : ৬০ হাজার টাকা থেকে আরও ১০ হাজার বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

কলকাতা : দুর্গাপুজোর (Durga Puja) জন্য পুজো কমিটিগুলোর জন্য অনুদানের পরিমাণ আরও বাড়াল রাজ্য সরকার (West Bengal Government)। চলতি বছরের জন্য পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ৬০ হাজার টাকা থেকে আরও ১০ হাজার বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। অনুদানের পাশাপাশি বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব ও দমকলের ব্যবস্থাপনাও বিনামূল্যে করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

'সরকারের হাতে একদম টাকা নেই' জানানোর পরও ক্লাব কমিটিগুলোকে ভালভাবে পুজো করার জন্য উৎসাহ জানিয়ে আনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, 'আমরা ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলাম। তারপর করোনাকালে পুজো করতে পুজো কমিটিগুলো প্রচণ্ড সমস্যায় পড়েছিল, সে কথা মাথায় রেখেই তা বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছিল। গত বছর যা করা হয়েছিল ৬০ হাজার।'

যারপরই পুজো কমিটিগুলোর উদ্দেশে মজার ছলে মুখ্যমন্ত্রী বলেন, 'করোনা তো চলে গিয়েছে, এবার তাহলে অনুদান অর্ধেক করে দিই।' মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে মজার ছল বুঝে নেতাজি ইন্ডোর (Netaji Indoor Statdium) স্টেডিয়ামে তৈরি হয় প্রত্যাশার আবহ। যার পরই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, '৬০ হাজার থেকে বাড়িয়ে চলতি বছরে ৭০ হাজার টাকা করে দেওয়া হবে পুজো কমিটিগুলোকে।'

রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলোকে অনুদানের প্রসঙ্গ আদালতে (Calcutta High Court) গড়াতে পারে কি ? অন্তত মুখ্যমন্ত্রীর কথার পরে যে সম্ভাবনাই দেখছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী বলেন, 'কয়েকটা আরশোলা বসেই রয়েছে কোর্টে পিআইএল করবে বলে।' পাশাপাশি অনুদান প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার আন্দাজ করেই মুখ্যমন্ত্রী বলেন, 'পুজো কমিটিগুলোকে টাকা দিয়ে কিনছি এমনটা কিন্তু নয়।' যদিও শেষে পুজো কমিটিগুলোর কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, 'ডাকলে সবাইকে পাব তো ?' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, 'পুজো কমিটিগুলি সচেতনতা বাড়াতে কাজ করে, তাই টাকা দেওয়া হয়'। তিনি জানান, 'বাংলায় প্রায় ৪০ হাজার পুজো হয়, এর মধ্যে কলকাতায় ৩ হাজার'।

 

আরও পড়ুন- 'আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে..', এজেন্সিকে আক্রমণে মমতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget