এক্সপ্লোর

Rampurhat Violence : 'ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যংচাতে ল্যংচাতে', বিজেপি নেতাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

BJP leaders for eating langcha at Shaktigarh : '' শুনলাম, ওরা ল্যাংচামহলে ঢুকে ল্যাংচা খেয়ে আসানসোলের দিকে যাচ্ছেন, আসানসোল হয়ে রামপুরহাটের দিকে যাবেন। '' 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : সোমবার রাতের হত্যালীলা, বাংলাকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অথচ বুধবার সেই বকটুই গ্রামে যাওয়ার পথেই, দল বেঁধে ল্যাংচা খেলেন বিজেপির বিধায়করা। তা নিয়ে রীতিমতো ঝাঁঝালো আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ছেড়ে কথা বললেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

মুখ্যমন্ত্রীর কটাক্ষ 

বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী রামপুরহাট প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, '' আমি আজই যেতাম, কিন্তু কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যংচাতে ল্যংচাতে। তাই রাত হয়ে যাবে। আমি রেডি ছিলাম যাওয়ার জন্য। কিন্ত শুনলাম, ওরা ল্যাংচামহলে ঢুকে ল্যাংচা খেয়ে আসানসোলের দিকে যাচ্ছেন, আসানসোল হয়ে রামপুরহাটের দিকে যাবেন। '' 

কলকাতা থেকে চারটি বাসে করে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন প্রায় ৫০ জন বিজেপি বিধায়ক। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচার দোকানের সামনে বাস থামান বিজেপি বিধায়করা । তারপর তৃপ্তি করে ল্যাংচা খেতে দেখা যায় তাঁদের। সেই দলে ছিলেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রীশেখর দানা থেকে ,হবিবপুরের জুয়েল মুর্মু  প্রমুখ। 

এই ঘটনার কটাক্ষ করে ট্যুইটারে কুণাল ঘোষ লেখেন

'গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন '

বিজেপির জবাব 
কুণালের এই মন্তব্যের কড়া নিন্দা করেন, আসানসোলে লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, '' কুণাল দা আসলে, যতদিন যাচ্ছে তত কোন পরিস্থিতিতে কী বলতে হয় বুঝতে পারছেন না! ''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget