এক্সপ্লোর

Mamata Banerjee: পিঠে ঝুড়ি, হাতে কুঁড়ি! চা তুললেন মমতা! আর কী করলেন?

CM in North Bengal: উত্তরবঙ্গ সফরে গিয়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। চা বাগানে শ্রমিক বেশে দেখা গেল তাঁকে।

দার্জিলিং: চা শ্রমিকরা যেমন পোশাক পরেন, তেমন পোশাকই পরে রয়েছেন তিনি। পিঠে রয়েছে বাগান থেকে চা পাতা তুলে জমা করার জন্য বিশেষ ঝুড়ি। আর তিনি নিখুঁতভাবে তুলে নিচ্ছেন দুটি পাতা-একটি কুঁড়ি, চালান করে দিচ্ছেন পিঠের ঝুড়িতে। এমন রূপেই এদিন দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।   

উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। চা বাগানে শ্রমিক বেশে দেখা গেল মুখ্যমন্ত্রীকে (CM in Darjeeling)। এদিন মকাইবাড়ি চা বাগান (Makaibari Tea Garden) পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে চা বাগানে পাতা তুললেন তিনি, তাঁর পরনে ছিল চা শ্রমিকদের পোশাক। শুধু পাতাই তুললেন না, বাগানে বাসিন্দাদের সঙ্গে গানের তালে পাও মেলালেন তিনি। এদিন বাগানে আসার পর তাঁকে অভ্যর্থনা জানান বাগান শ্রমিকরা।

সাধারণত সাদামাটা সাদা শাড়ি, কখনও তাতে হালকা রঙের ছোঁয়া। শীতে গায়ে একটা শাল বা চাদর জড়ানো। এমন ভাবেই অধিকাংশ সময়ে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এর আগে পাহাড়েও এভাবেই হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। এবার অন্যরকম। বৃহস্পতিবার মকাইবাড়িতে তাঁকে দেখা গেল অন্য মেজাজে। চা পাতা তোলার ফাঁকে তাঁকে টুকটাক নির্দেশ দিতেও দেখা গেল। 

এদিন বাগানের শ্রমিক-বাসিন্দাদের হাতে নিজে হাতে উপহারও তুলে দেন তিনি। মহিলাদের হাতে উপহার তুলে দেন। পরে শিশুদের জন্য আলাদা করে উপহার তুলে দেন তিনি। পারিবারিক অনুষ্ঠানের জন্য পাহাড়ে গিয়েছেন মুখ্য়মন্ত্রী। আগেই সেখানে পৌঁছেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এমন রূপ নতুন নয়। এর আগে অনেকসময়েই ভিন মেজাজে দেখা গিয়েছে তাঁকে। এর আগের বছরে দার্জিলিং সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, তখন মর্নিংওয়াকে বেরিয়ে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে গিয়েছিলেন। ফেরার পথে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়েছিলেন। আড্ডা দিতে দিতে বানিয়ে ফেলেছিলেন মোমো। সেবারই পাহাড়ের রাস্তায় বাচ্চাদের নিজে হাতে ফুচকা বিলিও করেছিলেন তিনি। এই বছরেই জুনে পঞ্চায়েত ভোট প্রচারের সময় মালবাজারের চালসায় গিয়েছিলেন তিনি। সেখানে তিনি ঢুকে পড়েন একটি চায়ের দোকানে। কাগজের কাপ সাজিয়ে, নিজের হাতে কেটলি করে চা ঢেলেছিলেন তিনি। তার আগে, ২০১৯ সালে দিঘা সফরে গিয়ে নিজে চা বানিয়েছিলেন তিনি। ২০২২ সালে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখা গিয়েছিল এমনই রূপে। বেলপাহাড়ি থেকে ফেরার পথে রাস্তার ধারের চায়ের দোকানে ঢুকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে ভাজা হচ্ছিল চপও। হঠাৎ করেই নিজেই চপ ভাজতে শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কাগজে মুড়িয়ে লোকজনের হাতে চপ তুলে দিয়ে টুকিটাকি কুশল সংবাদও নিতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: ৭৬ বছর পেরিয়েও গ্রামে পৌঁছয়নি পানীয় জল! কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget