এক্সপ্লোর

Mamata Banerjee:ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী

Khelashree Award Function:রাজ্যের ক্রীড়াবিদদের 'খেলাশ্রী' প্রকল্পে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে নিজেই ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, কলকাতা: রাজ্যের ক্রীড়াবিদদের 'খেলাশ্রী' প্রকল্পে (Khelashree Award Function)পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে নিজেই ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী (CM Plays Cricket)। বল করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্যাট হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

অন্য মূর্তিতে...
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন কৃতী ক্রীড়াবিদকে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হবে। তাঁদের অর্থসাহায্যও করা হবে বলে খবর। সেই অনুষ্ঠানের বেশ খানিকক্ষণ আগে ধনধান্য অডিটোরিয়ামে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শুরুর আগে কিছুক্ষণ ক্রিকেট খেলে নিতে দেখা গেল তাঁকে। বোলার ছিলেন অরূপ বিশ্বাস। তবে 'ক্যাচ আউট' হয়ে যান। পাশাপাশি ফুটবলও খেলতে দেখা যায় তাঁকে। হকি নিয়েও নাড়াচাড়া করেন। এমনিতেই কলকাতায় জাঁকিয়ে শীত পড়েছে। তার উপর ধনধান্য অডিটোরিয়ামে 'খেলাশ্রী' পুরস্কার প্রদান অনুষ্ঠান। সব মিলিয়ে খোশমেজাজে মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে 'খেলা' শব্দটির অন্য তাৎপর্যও তৈরি হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে 'খেলা হবে' স্লোগান তুলে রাজনৈতিক লড়াইয়ে অন্য মাত্রা এনে দিয়েছিল তৃণমূল। তার পর থেকে 'খেলা হবে', এই শব্দবন্ধ নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। বস্তুত, একুশের নির্বাচনের আগে ডান-বাম নির্বিশেষ, সব কটি রাজনৈতিক দলকেই এই স্লোগান কম-বেশি ব্যবহার করতে শোনা যায়। বিজেপির মিছিল থেকে বাম- কংগ্রেসের যৌথ মিছিলেও দেখা যায় কংগ্রেস কর্মীরা ‘খেলা হবে’ স্লোগান তুলেছিলেন। সব মিলিয়ে বার বার নজর কাড়ে এই 'খেলা হবে' স্লোগান। যদিও রাজনৈতিক অনুষঙ্গ বাদ রেখে একথা বলা যায়, খেলাধুলোর ব্যাপারে বরাবর উৎসাহ দেখিয়েছেন মুখ্য়মন্ত্রী। তবে গত কালের দুর্ঘটনা ও মাথায় চোটের বিষয়টি সত্ত্বেও এদিনের এই ছবি কিছু চিন্তা বাড়িয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের।    

দুর্ঘটনা...
গত কাল মাথায় চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ধমানের প্রশাসনিক সভা সেরে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিল তাঁর গাড়ি। তাতেই মাথায় আঘাত।। গোদা থেকে মাত্র দেড়শো মিটার দূরে জিটি রোডে ওঠার মুখে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়েছিল। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী। পরে বলেন, 'মানুষের আশীর্বাদে বেঁচেছি।' সঙ্গে আরও বলেন, দুর্ঘটনা প্রসঙ্গে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ... 'ওই গাড়িটা প্রায় ২০০ স্পিডে যাচ্ছিল। যেতে যেতে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত। এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কষেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটাই এসে মাথায় লেগেছে। তখন একটা প্রচণ্ড ধাক্কা লেগেছে এবং কিছুটা রক্তও পড়েছে। এবং কিছুটা ফুলেও আছে। এখন যেমন সারা মাথায় ব্যথা হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি।'

আরও পড়ুন:অবাধে চাষের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, মাটি মাফিয়াকে তাড়া করলেন ক্ষিপ্ত চাষিরা

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget