এক্সপ্লোর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে শান্তিপুর, কী করে 'খারাপ পারফরম্যান্সের' তালিকায় এল নাম ?

Mamata On Santipur Municipality: শহরের বহু অংশে পরিস্রুত পানীয় জল এখনও অধরা, মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে শান্তিপুর পুরসভা..

সুজিত মণ্ডল, নদিয়া: জল সরবরাহে নদিয়ার শান্তিপুর পুরসভার ভূমিকাও নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী জল সরবরাহের ক্ষেত্রে যে সব পুরসভার পারফরম্যান্স খারাপ, তাদের যে তালিকা দিয়েছেন, তাঁর মধ্যে শান্তিপুরও রয়েছে।

গত পুরভোটে শান্তিপুরে ২৪টি ওয়ার্ডের মধ্যে দুটি বিজেপি তাদের দখলে আনতে সক্ষম হয়। তবে এবার লোকসভা ভোটে শহরে ১৮টি ওয়ার্ড থেকে লিড নিয়েছে বিজেপি। আর সেটা প্রায় আট হাজার ভোটের। ২০১৯-এর লোকসভা এবং ২০২১- এর বিধানসভা ভোটে শান্তিপুর শহরে অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল। তবে বিধানসভার উপ নির্বাচনে আবার তৃণমূল শান্তিপুর শহরে ধরাশায়ী করে বিজেপিকে। তবে লোকসভা ভোটে এ বার বিজেপি ফের পিছনে ফেলেছে তাঁদের।

শান্তিপুর শহরে ভাগীরথীর জল পরিস্রুত করে সরবরাহ প্রকল্প চালু হয় ২০১৬ সালে। প্রথম পাঁচ বছরে প্রায় ছয় হাজারের মতো জলের সংযোগ দেওয়া হয়। পরবর্তী তিন বছরে সেই সংযোগ প্রায় ২৭ হাজার পার হলেও শহরে জল সংযোগের সংখ্যাটা ৪৩ হাজারের বেশি। জানা গিয়েছে, এত বড় শহরে বিপুল পরিমাণ মানুষের কাছে জল ঠিকমত পৌঁছে দেওয়ার পরিকাঠামো আরও বাড়াতে হবে।

যে কারণে শহরের বহু অংশে বাসিন্দাদের কাছে পরিস্রুত পানীয় জল এখনও অধরা থেকে গিয়েছে। আরও বেশি বুস্টার পাম্পের অভাবে শহরে টানা দু'ঘণ্টা জল সরবরাহের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে।  ভাগীরথী থেকে জল উত্তোলনে ১৬ নম্বর ওয়ার্ডে একটি ইনটেক পয়েন্ট রয়েছে।শান্তিপুরের পুরপ্রধান সুব্রত ঘোষ বলেন, এত বড় শহরে জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে অনেকটাই। তাই আমরাও পরিকাঠামো আরও বাড়াতে চাইছি। তাহলেই সমস্যা মিটবে।পানীয় জলের পরিষেবা থেকে শান্তিপুর পৌরবাসী বঞ্চিত হচ্ছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ, গ্রেফতার TMC নেতা..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
বিস্তারিত আসছে...

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget