এক্সপ্লোর

CM Mamata Banerjee:'১ কোটি রেশন কার্ড বাদ দিয়েছি', ভবানীপুরে বিজয়া সম্মিলনীর মঞ্চে রেশন দুর্নীতির প্রসঙ্গে সরব মমতা

Ration Scam:বিজয়া সম্মিলনীর মঞ্চেও রেশন দুর্নীতি? স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সে কথা। বললেন, '১ কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, ওতেই ভুয়ো ভোট পড়ত। আমি কিছু নিই নি, তাও আমরা চোর?'

কলকাতা: বিজয়া সম্মিলনীর মঞ্চেও রেশন দুর্নীতি (Ration Scam)? স্বয়ং মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) মুখে শোনা গেল সে কথা। বললেন, '১ কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, ওতেই ভুয়ো ভোট পড়ত। আমি কিছু নিই নি, তাও আমরা চোর?' মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'আমি একটা মুখ খুলি? চাই না দেশের সম্মান নষ্ট হোক, তাই চুপ আছি।' তৃণমূলনেত্রীর কথায়, 'যারা আসলে চোর, তারা পুলিশের মুখে আটা ছুড়ছে।' সিঙ্গুর আন্দোলনের স্মৃতি টেনে মমতার আরও বক্তব্য, 'কোন লোকটা চাল পায় না?...সিঙ্গুরের আন্দোলন কবে শেষ হয়েছে, তাও তাঁরা এখনও চাল পান।'

আজ যা...
মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা জানেন, আমি মুখ্যমন্ত্রী। দেড় লক্ষ টাকা মাসে মাইনে পেতে মারি। সমস্ত সুবিধা পেতে পারি। গত ১১-১২ বছর ধরে সংসদ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে পেনশন পাওয়ার কথা। এক পয়সা নিইনি। সেই টাকা নিলেই তো আমার...আমি ৭ বারের সাংসদ..আমার ৪০-৫০ কোটি টাকা হতো। নিই না তো এক পয়সাও। কই একবারও কেউ স্বীকার করেছেন? করেননি তো। তাও আমরা চোর? ' তাঁর মতে, যারা আসলে চোর তারা মুখে গোবর লেপে বসে রয়েছে। আর পুলিশের মুখে আটা ছুড়ে দেওয়া হচ্ছে। তৃণমূলনেত্রীর ব্যাখ্যা, 'আমরা ৩৪ বছরের ধারা বয়ে নিয়ে চলেছি। চাষিদের থেকে চাল কেনা হত না। আমাদের সরকারের এটা পরিষ্কার করতে গিয়ে ১০ বছর সময় লেগেছে।' এ প্রসঙ্গে ১ কোটি ভুয়ো রেশন কার্ডের অভিযোগও শোনা যায় মমতার কথায়। বলেন, 'ওই রেশন কার্ডে বামফ্রন্টের আমলে রেশন তোলা হত। প্রতিটি রেশন কার্ডে ভুয়ো নামে ভোট দেওয়া হত।' এই ভুয়ো কার্ড বাদ দিতে গিয়েই বহু বছর সময় লেগে গিয়েছে। তিনি যে ছদ্মবেশে স্কুটারে করে বেলপাহাড়ি গিয়েছিলেন সেখানকার পরিস্থিতি দেখতে, সে কথাও জানান। তাঁদের দুর্দশা স্বচক্ষে দেখেন। তাঁর কথায়, 'আজ জঙ্গলমহলকে বেশি করে চাল দিই।' 

জ্যোতিপ্রিয় প্রসঙ্গে...
রেশন-দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আজ ৭ দিনের ইডি হেফাজত দিয়েছে আদালত। তাঁর হয়ে আগেই সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রী। ইডি যখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি করছে, মমতা বলেছিলেন, 'জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে, যদি মারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব। নাম বলানোর জন্য অত্যাচার করছে কেন্দ্রীয় এজেন্সি।' পরে এক সাংবাদিক বৈঠকে ফের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "অবশ্যই তিনি সরকারি মন্ত্রী। আপনারা কি জানেন, ডিজিটাল রেশন কার্ডের জন্য কী কাজ করেছেন? কোন উপায়ে ১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছেন? কৃষকদের থেকে ধান কেনার চেষ্টা করেছিলেন। মনে রাখবেন, সেটা সবুজ বিপ্লব।" আজ ভবানীপুর নির্বাচনী কেন্দ্রে কার্যত সেই সুরেই আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার ঝাঁঝ চড়াতে শোনা গেল তাঁকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Annapurna Yojana: ২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget