এক্সপ্লোর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর আজ ফের শারীরিক পরীক্ষা, ঘটনার সময় কারা ছিলেন ?..

Mamata Health Update: আজ ফের হবে শারীরিক পরীক্ষা, ঘটনার সময় কারা ছিলেন ? মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা..

কলকাতা: বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। গতকাল সন্ধেয় মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে নিয়ে আসা হয়। কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে। আজ ফের হবে শারীরিক পরীক্ষা (CM Mamata Banerjee's Health Update)। এদিকে আচমকা এমন ঘটনায়, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।       

গতকাল, মেডিক্য়াল বুলেটিনে এসএসকেএমের ডিরেক্টরের মন্তব্য় ছিল,'পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।' পরে নিজের আগের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে, পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন মণিময় বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি', এটা তাঁর মনে হয়েছিল, মন্তব্য এসএসকেএমের ডিরেক্টরের। তবে পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় কারা ছিলেন, করা হবে বয়ান রেকর্ড। এরপরেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কেউ ধাক্কা মারেনি।

 বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, পিছন থেকে ধাক্কার ফলে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সামনে এবং পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, তাতেও তিনিই বলেছেন যে, পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, তাতেই তিনি পড়ে গেছেন। বৃহস্পতিবার বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ও। বাড়ি ফেরার পর ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বাড়ির আরও কয়েকজন ছিলেন। একটি মেয়ে মুখ্যমন্ত্রীর দেখভাল করেন। তিনি হঠাৎ এসে বলেন,মুখ্যমন্ত্রী পড়ে গেছেন। তখন সঙ্গে সঙ্গে সবাই গিয়ে দেখে, মুখ্যমন্ত্রী বসে রয়েছেন। খুবই ঘাবড়ে গেছেন। তাঁর কপাল থেকে রক্ত বের হচ্ছে। 

আরও পড়ুন, ভোটের আগে জ্বালানির দরে বড় বদল, আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দর কী ?
 
সূত্রের খবর, এই সময় মুখ্যমন্ত্রী জানান,তাঁর মনে হয়েছে, তাঁকে পিছন থেকে কেউ একটা ধাক্কা দিয়েছে এবং তার জন্য তিনি পড়ে গেছেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে SSKM মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে তাঁর চিকিৎসা হয়। এরপরই মেডিক্য়াল বুলেটিনে চাঞ্চল্য়কর কথা জানান এসএসকেএমের অধিকর্তা।এসএসকেএম ডিরেক্টর  মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধে সাড়ে সাতটা নাগাদ আমাদের হাসপাতালে আসেন। পিছন থেকে ধাক্কার ফলে, তিনি বাড়িতে পড়ে যান। তাঁর মাথা আঘাত লাগে, কপালে এবং নাকে চোট ছিল এবং সেখান থেকে রক্ত বের হচ্ছিল। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget