এক্সপ্লোর

West Burdwan : কাল পানাগড় শিল্পতালুকে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনে মুখ্যমন্ত্রী, আজই পৌঁছতে পারেন দুর্গাপুর

২০০৯ সালে প্রায় ১৫০০ একর জমি নিয়ে তৈরি হয়েছিল পানাগড় শিল্পতালুক। ঠিক তার পরেই বেশ কয়েকটি কারখানা এলেও মাঝে কয়েক বছর একটিও কারখানা আসেনি ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পানাগড়(পশ্চিম বর্ধমান) : পানাগড় শিল্পতালুকে ২০০৮ সালে শিল্পায়নের বার্তা দেওয়া হয়েছিল। ২০০৯ সালে প্রায় ১৫০০ একর জমি নিয়ে তৈরি হয়েছিল এই শিল্পাঞ্চল। ঠিক তার পরেই বেশ কয়েকটি কারখানা এলেও মাঝে কয়েক বছর একটিও কারখানা আসেনি । এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পতালুকে বেসরকারি পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পিভিসি পাইপ-এর একটি কারখানার নির্মাণকাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে । প্রায় চারশো কোটি টাকার এই প্রকল্পে বেশ কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামবেন দুর্গাপুরের স্টেডিয়ামের হেলিপ্যাড। এর পর বুধবার দুপুর দেড়টায় পানাগড় শিল্পতালুকে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কথা বলবেন উদ্যোগপতিদের সঙ্গে। মঙ্গলবার চূড়ান্ত পর্বের প্রস্তুতি খতিয়ে দেখতে পানাগড় শিল্পতালুকে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকণ্ঠম, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

আ্রশা করা হচ্ছে, পানাগড় শিল্পতালুকে এই বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আশপাশের এলাকার প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। বুধবার যে কারখানার ভিত্তিপ্রস্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্থাপিত হবে, তার উৎপাদন শুরু হতে তিন বছর সময় লেগে যাবে। এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে শহর দুর্গাপুরকে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে বৃষ্টি নিয়ে একটা চিন্তা রয়েছেই। সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। ছাউনি দিয়ে মঞ্চ তৈরির কাজ চলছে। এদিকে মুখ্যমন্ত্রীর উদ্যোগপতিদের সঙ্গে আলোচনায় কী উঠে আসে সেদিকেও নজর থাকবে সকলের। প্রসঙ্গত, আশপাশের প্রায় দেড় হাজার একর জমি নিয়ে তৈরি হয়েছে পানাগড় শিল্পতালুক। এই শিল্পতালুক নিয়ে অনেক স্বপ্ন রয়েছে এলাকার মানুষের। কাল মুখ্যমন্ত্রী কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলে অনেকের কর্মসংস্থানের আশা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget