এক্সপ্লোর

Mamata Banerjee: রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Mamata Governor Meeting: রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিকেল সাড়ে চারটেয় রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠকের আগে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয়েছে। মূলত সদ্য হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোট। আর এই পঞ্চায়েত ভোট ঘিরেই একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। এমনকি পঞ্চায়েত ভোটের পরেও ভোট পরবর্তী হিংসা থেকে নিস্তার মেলেনি রাজনৈতিক নেতা-কর্মীদের। তবে শুধু রাজনীতির সঙ্গে যুক্ত ব্যাক্তিরাই নন, সাধারণ ভোটারও চলতি বছরের ভোটে আক্রমণের শিকার হয়েছেন। এদিকে এই হিংসার ইস্যুতেই রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট বর্হিভূত হলেও সদ্য ঘটে গিয়েছে মালদাকাণ্ড। তা নিয়েও কম বিতর্কের ঝড় হয়নি। তবে এসবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ইস্যুও যথেষ্টগুরুত্বপূর্ণ। তবে প্রকৃতই আজ কোন বিষয়গুলি রাজ্যপাল  ও মুখ্যমন্ত্রীর এই বৈঠকে উঠে আসতে পারে, তা সময় বলবে। 

আরও পড়ুন, 'সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকতবে কেন্দ্রীয় বাহিনী', নির্দেশ আদালতের

প্রসঙ্গত, মমতার উপস্থিতিতে বাংলার স্বাক্ষর অভিযান দিয়ে রাজ্যপালের শুরু ভাল হলেও, পরে ছবিটা বদল হয়। মূলত, এর আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বারবার রাজ্যের সংঘাত সামনে আসে। হাওড়া পুরভোট, হিংসা-সহ একাধিক ইস্যুতে বারবার ট্যুইটে ঝড় ওঠে। বারংবার শাসকদলের তরফে এই অভিযোগও ওঠে, যে 'বিজেপির হয়ে কাজ করছেন' তিনি। তাই নতুন করে সিভি আনন্দ বোস রাজ্যপাল হবার পর প্রথমে শাসকদলের তরফে সুর বদলায়। কিন্তু তা দীর্ঘতর হয়নি। বরং ক্ষণিকেই সে ছবি বদলে যায়। বিশেষ করে নন্দিনী ইস্যুর পর শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, 'ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল।'

অপরদিকে ততদিন পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। যাকে ঘিরে রাজ্যের জেলায় জেলায় হিংসার ঘটনায়, রাজ্যপালের কড়া পদক্ষেপেই সমীকরণ আরও বদলায়। হিংসাস্থল গুলিতে নিজে গিয়ে পর্যবেক্ষণ করেন রাজ্যপাল। এবং স্পষ্ট জানান, কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। তার নির্দেশেই খোলা হয়, কন্ট্রোলরুম রাজভবনে। জমা পড়ে কয়েক হাজার অভিযোগ। আর স্বাভাবিকভাবেই ধীরে ধীরে রাজ্য-রাজ্যপালের মধ্যের সমীকরণ বদলাতে শুরু করে বলে মত ওয়াকিবহাল মহলের। আর এহেন উত্তাল পরিস্থিতির মাঝেই রাজ্যপালের সঙ্গে মমতার সাক্ষাৎ স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে। 

সেরা শিরোনাম

News Live Updates: 'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget