এক্সপ্লোর

Cyclone Akvan : দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন

আবহাওয়া দফতর বলছে, 'আকভান' শুক্রবার ভোরেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তারপর তা প্রবেশ করে স্থলভাগে।             

ভুবনেশ্বর :  ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। কিন্তু এখনই কাটছে না দুর্যোগের প্রভাব। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলবে গোটা দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  ঝড়ের তীব্রতা কমলেও, ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্বের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ।   আবহাওয়া দফতর বলছে, 'আকভান' শুক্রবার ভোরেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তারপর তা প্রবেশ করে স্থলভাগে।             

ভারতীয় সময় সকাল ৭:৩০ থেকে ৮:৩০-এর মধ্যে গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০-৮০ কিমি এবং দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিমি পর্যন্ত। সকাল ১১:৩০ নাগাদ, এটি আরও দুর্বল হয়ে গোপালপুরের প্রায় ৪০ কিমি উত্তরে কেন্দ্র করে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, রাজ্যের ময়ূরভঞ্জ এবং বালেশ্বর জেলাকে রেড জোনে রাখা হয়েছে। সেই সঙ্গে বড়সড় দুর্যোগের মুখে পড়তে পারে ওড়িশার বালেশ্বরও। জারি রয়েছে লাল সতর্কতা। এছাড়া ওড়িশার কেওনঝর, ভদ্রক, জাজপুর, ঢেঙ্কানাল, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুর, নয়গড়, কটক, খোরধা, পুরী, কান্ধামাল, গজপতিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।                  

দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও ২১ নভেম্বর বিভিন্ন বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে এবং একাধিক বিমান বাতিল করা হয়েছে।  রাঁচি (বিরসা মুন্ডা বিমানবন্দর) থেকে প্রতিকূল আবহাওয়ার জন্য মোট ১৪টি বিমান বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ২১ নভেম্বর মোট ৩৯টি ট্রেন বাতিল করেছে। পূর্ব উপকূলীয় রেল (ECoR) ও দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন রুটে (বিশেষত ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের সংযোগকারী লাইনগুলোতে) বেশ কিছু ট্রেন বাতিল ও সময়সূচি পরিবর্তন করেছে।  

আকভানের  পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সোমবার পর্যন্ত থাকবে আকাশের মুখ ভার। মঙ্গলবার থেকে নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, পরের সপ্তাহেই ধাপে ধাপে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি চলে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে পাওয়া যাবে শুষ্ক আবহাওয়া।                            

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget