এক্সপ্লোর

CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

Suvendu Adhikari : ভোট দিয়ে বেরিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী । উৎসাহীদের মধ্যে কয়েকজন এগিয়ে এলে তাঁদের সঙ্গে তুললেন সেলফিও। 

শিবাশিস মৌলিক, নন্দীগ্রাম : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিতে নন্দীগ্রামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টোটোয় চড়ে বুথে গেলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের নন্দনায়েকবারের ভোটার তিনি। সেখানে বুথে গিয়ে দিলেন ভোট । প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দিলেন শুভেন্দু অধিকারী।

সকাল সাড়ে ১০টা নাগাদ শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরোন শুভেন্দু অধিকারী।  সেখান থেকে গাড়ি করে টেঙ্গুয়ায় তাঁর অফিসে যান । । এই অফিস থেকে কিছুটা দূরেই নন্দনায়কবার প্রাথমিক বিদ্যালয়, মুখ্যমন্ত্রীর ভোটকেন্দ্র। অফিস থেকে বেরিয়ে টোটোয় চড়ে সেখানে যান তিনি। বুথে ছিলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ভোট দিয়ে বেরিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী । উৎসাহীদের মধ্যে কয়েকজন এগিয়ে এলে তাঁদের সঙ্গে তুললেন সেলফিও। 

ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোনও কথা বললেন না। বললেন না রাজনীতি নিয়ে কোনও কথাও। বরম নন্দীগ্রামের মানুষের কাছে বরাবরের মতোই থাকবেন বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ' নন্দনায়কবার ও নন্দীগ্রামের প্রতি আমার অঙ্গীকার ছিল, আছে, থাকবে ।  জগদ্ধাত্রী পুজোয় প্রতিবার আসি, এবারও আসব। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেভাবে মানুষ আমাকে দেখেছেন, সেভাবেই দেখতে পাবেন। পোশাক থেকে পায়ের জুতো, কোনও কিছুতেই পরিবর্তন হয়নি, হবেও না। দল ও জনগণ যে দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সঙ্গে তা পালন করার চেষ্টা করি। দায়িত্ব বদলালেও আমার ব্যক্তিগত জীবনে কোনও পরিবর্তন হবে না', বললেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানালেন, ভোট চলছে, তাই তিনি ভোটের ফল নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে আশা রাখছেন ৮৫ শতাংশ ভোট পড়বে। মুখ্যমন্ত্রী বললেন, তিনি ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হলেও আমৃত্যু নন্দীগ্রামের ভোটারই থাকবেন। 

এরপর নন্দীগ্রামের রেয়াপাড়ায় নিজের অফিসে যান মুখ্যমন্ত্রী।  সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট পড়েছে নন্দীগ্রামে । সকাল ১১টা পর্যন্ত ৩৯% ভোট পড়েছে রেজিনগরে।  এদিন, নন্দীগ্রামে ভোটে কারচুপি ও অশান্তির তৈরির আশঙ্কা করে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস। তাঁদের অভিযোগ, খেজুরি থেকে নন্দীগ্রামে দিকে প্রায় ৮০–৯০টি বাইকে সশস্ত্র দুষ্কৃতীরা ঢুকছে। খেজুরি এবং ভাঙাবেড়া-সোনাচূড়া এলাকায় অবিলম্বে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলে কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস। নন্দীগ্রামের ২১৬ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ তুলেছে তারা।  

                        

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Municipal Election 2026: পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
West Bengal News Live: শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
Rahul On Modi : ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , 'কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন..'
ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , 'কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন..'
Advertisement

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget