এক্সপ্লোর

Coal Scam: মলয় ঘটককে 'রক্ষাকবচ' দিল না দিল্লি হাইকোর্ট

SC On Malay: 'দিল্লি নয়, কলকাতাতেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করবে ইডি' । ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে জানাতে হবে মন্ত্রীকে, ইডিকে নির্দেশ আদালতের। 

নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় (Coal Scam) মলয় ঘটককে 'রক্ষাকবচ' দিল না দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এফআইআর খারিজ ও ইডির সমন প্রত্যাহারের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক। 'দিল্লি নয়, কলকাতাতেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করবে ইডি' । ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে জানাতে হবে মন্ত্রীকে, ইডিকে নির্দেশ আদালতের। 

মলয় ঘটক হলেন একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। চলতি বছরে একাধিকবার মলয় ঘটককে তলব করা হয়েছিল ইডির তরফে। কয়লাপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য খনি এলাকা আসানসোলের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে তলব করেছিল ED। পুজোর আগে পঞ্চায়েত ভোট এবং রথের ব্যস্ততার কারণ দেখিয়ে, হাজির হননি তিনি। সূত্রের দাবি, ED-কে চিঠি পাঠিয়ে মলয় ঘটক জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। ভোট মিটলে হাজিরা দেবেন। হাজিরার জন্য আরও সময় চেয়েছিলেন তিনি। চিঠির কপি দিয়েছিলেন দিল্লি হাইকোর্টকেও। 

 সেপ্টেম্বর মাসে আদালতে গিয়েছিলেন মলয়। বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যাের বদলির ফাইল কেন এতদিন পড়ে রয়েছে, কেন নির্দেশ কার্যকর হয়নি, সেই নিয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মলয়ের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'ফাইলটা আপনার কাছে পড়ে আছে। একটু দেখুন।' জবাবে মলয় বলেন, 'হাসপাতালে ছিলাম। চার দিন হল ছাড়া পেয়েছি। ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক। দ্রুত দেখে নিয়ে সিদ্ধান্ত নেব।' নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকায় যেমন ক্ষোভ প্রকাশ করেছিল আদালত, তেমনই বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ্যে এসেছিল।

 আরও পড়ুন, জয়নগরে পুলিশের সঙ্গে বচসা, 'ত্রাণ' না দিয়েই ফিরতে হল Congress-কে 

নিয়োগ-দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়ে ইতিমধ্যেই জেলবন্দি তৃণমূলের ৩ বিধায়ক, পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। গরুপাচারকাণ্ডে তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্য়া সুকন্য়া। এবার সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে একের পর এক  হেভিওয়েটদের গ্রেফতারে কার্যতই উদ্বেগের মুখে শাসকদল।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget