এক্সপ্লোর

West Bengal News: রাষ্ট্রপতির সফরের দায়িত্বপ্রাপ্ত DM-কে বদলি নবান্নর, দার্জিলিঙের নতুন জেলাশাসক কে হচ্ছেন?

রাজ্য সরকারের মতামত চেয়ে কেন্দ্রের চিঠির পর দায়িত্বপ্রাপ্ত DM-কে বদলি। মণীশ মিশ্রের জায়গায় দার্জিলিঙের DM হলেন সুনীল আগরওয়াল।

কলকাতা: শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভঙ্গের অভিযোগ ঘিরে চরমে কেন্দ্র রাজ্য সংঘাত। এবার তা আরও জোরালো হল। রাষ্ট্রপতির সফরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের দুই সরকারি আধিকারিক, দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্র ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে এবার ডেপুটেশনে দিল্লিতে ডাকল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের মতামত চাওয়া হয়েছে বলে খবর সূত্রের।এরপরই দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্রকে জেলাশাসক পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত কোনও অফিসারকেই ছাড়বে না রাজ্য সরকার।

রাজ্য সরকারের মতামত চেয়ে কেন্দ্রের চিঠির পর দায়িত্বপ্রাপ্ত DM-কে বদলি। মণীশ মিশ্রের জায়গায় দার্জিলিঙের DM হলেন সুনীল আগরওয়াল। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির CP সি সুধাকর ও দার্জিলিঙের DM। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি। 

ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল, ফাঁসিদেওয়ার বিধাননগরে। অভিযোগ, পুলিশ-প্রশাসন অনুমতি না দেওয়ার শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেন, 'প্রশাসনের মনে কী আছে জানি না। আমি তো সহজে এখানে আসতে পারলাম। তারা বলল, না, ওখানে ছোট জায়গায়। আমি তো দেখছি, এখানে ৫ লাখ লোক জড়ো হতে পারে। জানি না, কী কারণে আমাকে ওখানে নিয়ে গেল'।

রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দার্জিলিঙের DM ও শিলিগুড়ির CP-কে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের এই পদক্ষেপ ঘিরেই রাজনৈতিক তরজা চরমে উঠেছে। এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার বলেছেন, রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ার প্রোটোকল মানা হয় না, সিভিক ভলান্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠানস্থলের অনুমতি হয় না, জায়গা পরিবর্তন করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। দয়া করে মুখ্যসচিব ও DGP-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন। 

এরপরই গোটা বিষয়ে হস্তক্ষেপ করেন খোদ প্রধানমন্ত্রী। সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রীও। আর এবার কেন্দ্রের কড়া পদক্ষেপ। 

                                           

সেরা শিরোনাম

News Live Updates: 'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget