এক্সপ্লোর

Coal Scam Case: 'কত দিনে তদন্ত শেষ করবেন'? কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে CBI

Coal Smuggling Case: এদিন আদালতের তরফে বলা হয়, 'সবাইকে আদালতে হাজির করুন। শারীরিক কারণে আদালতে হাজির হতে না পারলে অ্যাম্বুল্যান্সে করেও আনতে হবে'।

প্রকাশ সিনহা এবং কৌশিক গাঁতাইত, কলকাতা: কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। 'কত দিনে তদন্ত শেষ করবেন, আর কোনও চার্জশিট কি জমা দিচ্ছেন?' প্রশ্ন আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর।

এদিন আদালতের তরফে বলা হয়, 'সবাইকে আদালতে হাজির করুন। শারীরিক কারণে আদালতে হাজির হতে না পারলে অ্যাম্বুল্যান্সে করেও আনতে হবে'। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বললেন বিচারক রাজেশ চক্রবর্তী।

এরপর সিবিআই-এর তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করার জন্য সময় চান। তখন কয়লা পাচার মামলায় CBI-কে চূড়ান্ত চার্জশিট পেশের জন্য একমাস সময় দেন বিচারক। ৩ জুলাই পরবর্তী শুনানি, ওই দিনই চার্জ গঠনের সম্ভাবনা। 

কয়লা পাচার মামলায়, আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল CBI। কতদিনে তদন্ত শেষ করবেন? CBI-এর কাছে জানতে চাইলেন বিচারক। কয়লা পাচার মামলায়, মঙ্গলবার আসানসোলের বিশেষ CBI আদালতে, চূড়ান্ত চার্জ গঠন হওয়ার কথা ছিল। 

এদিন, উপস্থিত ছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উমেশকুমার সিংহ।  কিন্তু ২ অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়নি এদিন। এরপরই বিচারক জানতে চান, কেন তাঁরা হাজিরা দেননি? উত্তরে CBI-এর আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণে, তাঁরা হাজিরা দিতে পারেননি। 

এরপর বিচারক জানতে চান, তদন্ত কি শেষ হয়ে গেছে? CBI জানায়, তারা আরেকটা চার্জশিট দেবে। বিচারক জানতে চান, সেই চার্জশিট কবে জমা দেওয়া হবে? সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করে, বিচারপতি বলেন, দিনের পর দিন এটা চলতে পারে না। আপনারা তদন্তের নামে তাঁদের জেলে রেখে দেবেন, এটা চলতে পারে না। সবাইকে আদালতে হাজির করতে হবে। 

১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। ৩ জুলাই চার্জগঠনের নির্দেশ দিয়েছেন বিচারক।                                                                             

উল্লেখ্য, গত মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। তাঁকে জামিন দেয় আদালত। তবে এই মামলার আর এক অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget