এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লাকাণ্ডে ফের মেনকা গম্ভীরকে নোটিস ইডি-র

ED notice Again to Menoka Gambhir: কয়লাকাণ্ডে ইডির তলবে গতকাল মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। কিন্তু, মাঝরাতে বন্ধ ছিল ইডির অফিস।

প্রকাশ সিনহা, কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Scam) ফের মেনকা গম্ভীরকে নোটিস পাঠাল ইডি। সময় সংশোধন করে AM জায়গায় PM করে আজই বেলা সাড়ে ১২টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে।

মেনকা গম্ভীরকে নোটিস ইডি-র: কয়লাকাণ্ডে ইডির তলবে গতকাল মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। কিন্তু, মাঝরাতে বন্ধ ছিল ইডির অফিস। কাউকে ডেকে সাড়া না পেয়ে মিনিট ২০ অপেক্ষা করেই ফিরতে হল মেনকা গম্ভীরকে। রাত তখন ১২টা ২০। আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে কয়লাকাণ্ডে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিওয়। কিন্তু, এসে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ। কর্তব্যরত এক জওয়ানকে তাঁরা বলেন, আমাদের ডেকেছে, তাই এসেছি। তারপর জওয়ান দরজা খুলে দিতেই তাঁরা হেঁটে ভিতরে ঢোকেন। লিফটে করে পৌঁছে যান ইডির অফিসে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নিচে নেমে আসেন।

মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবীর দাবি, ইডি দফতরে গেলেও কারও কোনও সাড়া পাননি, অফিস বন্ধ ছিল। এরপর রাত ১২টা ৪০ নাগাদ আইনজীবীর সঙ্গে সিজিও কমপ্লেক্স ছাড়েন মেনকা গম্ভীর। এই বিষয়ে  ইডি জানায়, মেনকা গম্ভীরকে তলব সংক্রান্ত নোটিসে সময় লিখতে ভুল হয়েছে। PM-এর জায়গায় লেখা হয়েছে AM। সময় বিভ্রাট নিয়ে দাবি ইডি সূত্রে। ইডি-র পাল্টা প্রশ্ন, রাতে অফিসে কাউকে না পেয়ে কেন যোগাযোগের চেষ্টা করেননি মেনকারা? কেন তাঁরা ফোন করেননি, ই-মেলও করেননি? সময় বিভ্রাট নিয়ে পাল্টা প্রশ্ন ইডি-র। খবর সূত্রের। আর এরপর সময় সংশোধন করে ফের মেনকা গম্ভীরকে নোটিস পাঠাল ইডি। আজই হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফেরানো হল অভিষেকের শ্যালিকাকে। সূত্রের খবর, ইডির লুক আউট সার্কুলার থাকার কারণ দেখিয়ে বসিয়ে রাখা হয় মেনকা গম্ভীরকে। আড়াই ঘণ্টা বিমানবন্দরেই বসিয়ে রাখা হয় মেনকা গম্ভীরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে। আড়াই ঘণ্টা অভিভাসন দফতরের ম্যানেজারের ঘরে বসিয়ে রাখা হয় মেনকা গম্ভীরকে। ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ আড়াই ঘণ্টা পরে বিমানবন্দর থেকে বেরোন মেনকা গম্ভীর।

আরও পড়ুন: Menaka Gambhir : PM-এর জায়গায় AM, মধ্যরাতে মেনকাকে তলব নিয়ে দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget