এক্সপ্লোর

Coal Smuggler: খুনের নেপথ্যে কয়লার সিন্ডিকেট, শক্তিগড়ে শ্যুটআউটে কয়লা মাফিয়া রাজু ঝা'র খুনে নয়া তথ্য

Coal Syndicate: ২৬ ফেব্রুয়ারি দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা কলোনিতে বেসরকারি পরিবহণ সংস্থার দফতরের দরজার সামনে গুলি চলে। সেই অফিসে নিয়মিত যাতায়াত ছিল কয়লা মাফিয়া রাজু ঝার।

পার্থপ্রতিম ঘোষ এবং কমলকৃষ্ণ দে, বর্ধমান: শক্তিগড়ে শ্যুটআউটে খুন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা! খুনের নেপথ্যে রয়েছে কয়লার সিন্ডিকেট। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করছে পুলিশ। সম্প্রতি কয়লা কারবারে ফের সক্রিয় হয়ে ওঠেন রাজু ঝা। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে ইডি-সিবিআই তদন্ত শুরু হওয়ায় লালা ওরফে অনুপ মাঝির গোষ্ঠী কয়লা কারবারে নিষ্ক্রিয় হয়ে যায়।
বর্তমানে ইসিএলের কয়লার টেন্ডারে সক্রিয় ভূমিকা পালন করছিলেন রাজু। এর ফলে অন্যগোষ্ঠী কাজ করতে পারছিল না। সেই কারণেই কি রাজুকে টার্গেট করা হয়েছে? উঠছে প্রশ্ন। 

২৬ ফেব্রুয়ারি দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা কলোনিতে বেসরকারি পরিবহণ সংস্থার দফতরের দরজার সামনে গুলি চলে। সেই অফিসে নিয়মিত যাতায়াত ছিল কয়লা মাফিয়া রাজু ঝার। গুলির চলার সময় সেখানে উপস্থিত ছিলেন রাজু। সেই ঘটনার সঙ্গে কি যোগ রয়েছে গতকালের ঘটনার? এর আগেও টার্গেট করা হয়েছিল তাঁকে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, গাড়িতে বসে থাকার অবস্থাতেই রাজু ঝা-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আততায়ীদের গাড়ি দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে। শুরু হয়েছে নাকা তল্লাশি। 

অন্যদিকে সূত্রের খবর, ইলামবাজারের গরুর হাটের মালিক ও গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ আবদুল লতিফ বীরভূমের কয়লা কারবার দেখতেন। সেই সূত্রে লতিফের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল রাজুর। তাঁর কাছ থেকে সাহায্য নিতেন রাজু। যে গাড়িতে রাজু খুন হয়েছেন সেই গাড়িটিও আব্দুল লতিফের।

ঠিক কী ঘটেছে?

ঘড়িতে তখন রাত ৮টা বাজতে যায়। আদি ল্যাংচা মহলের সামনে এসে দাঁড়ায় রাজু ঝা-য়ের গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুধ সাদা গাড়ির চালকের পাশের আসনে বসে ছিলেন রাজু ঝা। হঠাৎ তাঁর গাড়ির পাশে এসে দাঁড়ায় নীল রঙের ব্যালেনো। কেউ কিছু বুঝে ওঠার আগেই, অন্তত ৬ রাউন্ড গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় রাজুকে। গাড়ির পিছনের আসনে বসেছিলেন রাজুর ছায়াসঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়। তাঁকেও লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। 

আরও পড়ুন, ঝড়-বৃষ্টিতে মাটি হবে ছুটির দিনের আমেজ? জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা

গুলিবিদ্ধ রাজু ও তাঁর সঙ্গী ব্রতীনকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজের অনাময়ে। সেখানে মৃত ঘোষণা করা হয় রাজু ঝা-কে। ব্রতীন মুখোপাধ্যায় ভর্তি বর্ধমান মেডিক্যালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget