এক্সপ্লোর

College Admission: কলেজে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি চালুর ভাবনা, মিশ্র প্রতিক্রিয়া শিক্ষামহলে

কলেজে ভর্তির নামে তোলাবাজি কিংবা ইউনিয়নের দাদাগিরির অভিযোগ নতুন নয়। শিক্ষামহল থেকে বারবার দাবি উঠেছে, এই রোগের একমাত্র ওষুধ কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি।

কলকাতা: দুর্নীতি রোধে এবার কলেজে ভর্তিতে চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি। আর কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নিয়ে শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজ্য সরকারের সদিচ্ছাকে সাধুবাদ জানিয়েও, এই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

শিক্ষাবিদদের প্রতিক্রিয়া: এবিষয়ে শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, "খানিকটা অনলাইন, খানিকটা হাতে থেকে গেলে, এতে ইউনিয়ন যাঁরা করেন তাঁদের কিছুটা আগ্রহ থাকে। সাধারণ মানুষের দিকে তাকিয়ে এটা করা উচিত।''শিক্ষবিদ পবিত্র সরকারের মতে, "নানারকম ফাঁকির সম্ভাবনা নেই, তা নয়। কারণ, নেপথ্যে থেকে বলে দেওয়া হতে পারে, অমুখকে বেশি নম্বর দিতে হবে। দলের লোক। ফলে আশঙ্কা রয়েই গেল।''

কলেজে ভর্তির নামে তোলাবাজি কিংবা ইউনিয়নের দাদাগিরির অভিযোগ নতুন নয়। শিক্ষামহল থেকে বারবার দাবি উঠেছে, এই রোগের একমাত্র ওষুধ কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সূত্রের খবর, এবার সেই পথে হাঁটতে চলেছে সরকার। কলেজে ভর্তিতে চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি। এব্যাপারে নবান্নের সবুজ সঙ্কেত মিলেছে বলেও সূত্রের খবর।

এখনও অনলাইনে ভর্তি হয়, তবে সেই ব্যবস্থা কলেজ-ভিত্তিক। সূত্রের খবর, কেন্দ্রীয়ভাবে অনলাইন ব্যবস্থা কার্যকর হলে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে, সবক’টার ক্ষেত্রে বিষয়ভিত্তিক একটাই মেধাতালিকা তৈরি হবে।  ফলে সমস্ত প্রার্থী জানতে পারবেন, কোন কলেজে তাঁর সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে। তাঁকে আর কোনও দুর্নীতির খপ্পড়ে পড়তে হবে না।

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। সেই সময় কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির তৎপরতা শুরু হয়েছিল। কিন্তু, এরপর ব্রাত্য বসুর দফতর বদলে যায়। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির উদ্যোগও আর বাস্তবায়িত হয়নি। গতবছর তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর, আবারও শিক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন ব্রাত্য বসু। সেই বৃত্ত কি এবার সম্পূর্ণ হবে? এবার কি কার্যকর হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া? সেটাই দেখার।

আরও পড়ুন: Health Insurance Scheme: স্বাস্থ্যবিমার ক্যাশলেস সুবিধার সীমা বাড়ল সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের, জারি বিজ্ঞপ্তি

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget