এক্সপ্লোর

SSKM: হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য এসে, এসএসকেএম থেকে নিখোঁজ রোগী

হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, সোমবার দুপুর ২টো ৪৮ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে যান বছর ষাটের ওই রোগী। পরিবারের তরফে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: এসএসকেএম (SSKM) থেকে নিখোঁজ চিকিত্সাধীন রোগী। হাসপাতাল সূত্রে খবর, হার্নিয়ার (Hernia) অস্ত্রোপচারের জন্য শনিবার মেন ব্লকের কার্জন ওয়ার্ডে ভর্তি করা হয় দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা বিশ্বনাথ রায়কে। হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, সোমবার দুপুর ২টো ৪৮ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে যান বছর ষাটের ওই রোগী। পরিবারের তরফে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

কী মিলেছে সিসিক্যামেরায়: এসএসকেএম থেকে নিখোঁজ হয়ে গেলেন চিকিত্সাধীন রোগী। হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, সোমবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা ওই রোগী। পরিবারের তরফে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছিল SSKM হাসপাতালে! কিন্তু,সেই হাসপাতাল থেকেই উধাও হয়ে গেলেন রোগী! ৩ দিনের মাথাতেও মিলল না সন্ধান! আর জি কর (RG Kar), এনআরএস’এর পর এবার এসএসকেএম! ফের সরকারি হাসপাতাল থেকে রোগী নিখোঁজের অভিযোগ!

সোমবার দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ: হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য, শনিবার মেন ব্লকের কার্জন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা বিশ্বনাথ রায়কে। অভিযোগ, সোমবার দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান তিনি। হাসপাতাল সূত্রে খবর, সোমবার দুপুর ২টো ৪৮ মিনিটে সিসি ক্যামেরায় দেখা যায়, হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন বছর ষাটের ওই রোগী। এই ঘটনায় SSKM কর্তৃপক্ষের বিরুদ্ধে, নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলেছে রোগীর পরিবার।

রোগীর আত্মীয় তারকনাথ দাস বলছেন, আমার জামাইবাবু তো আর আসামী নয়, যে পালিয়ে যাবে। রোগী উধাও হয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।রোগীর আত্মীয় আরও বলেছেন, ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছি। কিন্তু পুলিশ বলছে, আমাদের টাওয়ার লোকেশন অনুযায়ী অমুক জায়গায় খোঁজ করুন, তমুক জায়গায় যান। কীভাবে সবার নজর এড়িয়ে ওয়ার্ড থেকে হেঁটে বেরিয়ে গেলেন রোগী?

কেন কারও চোখে পড়ল না বিষয়টি? উঠছে এরকম নানা প্রশ্ন। এসএসকেএম হাসপাতাল (SSKM) কর্তৃপক্ষের দাবি, পুলিশের সহযোগিতায় রোগীর সন্ধান চালানো হচ্ছে।

আরও পড়ুন: ‘ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’ কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget