এক্সপ্লোর

Paschim Bardhaman: ব্যাঙ্কের ভিতরেই টাকার বান্ডিলে টান! সাফ ১২ হাজার টাকা

Bank Fraud: পশ্চিম বর্ধমানের একটি বেসরকারি ব্যাঙ্কের ঘটনা। কাঁকসা থানায় অভিযোগ দায়ের গ্রাহকের।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ফের ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। এবার একটি বেসরকারি ব্যাঙ্কে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ে একটি বেসরকারি ব্যাঙ্কের (Bank) ভিতর থেকে গ্রাহকের ১২ হাজার টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ উঠল।  

কী অভিযোগ:
পানাগড় রেলপাড়ের বাসিন্দা সুশোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে ৫০ হাজার টাকা জমা করার জন্য ব্যাঙ্কে যান। সূত্রের খবর, এই সময় এক মাঝবয়সী লোক ব্যাঙ্কের ক্যাশিয়ারকে জিজ্ঞেস করে ডলার ভাঙানো যাবে কিনা। ওই সময়ে কাউন্টারের সামনেই দাঁড়িয়ে ছিলেন সুশোভন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ক্যাশিয়ারের সঙ্গে কথা বলার পরে ওই ব্যক্তি এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেন। তাঁকে ওই ব্যক্তি একটি ডলার দেখিয়ে জিজ্ঞেস করেন সেটি কোথায় ভাঙানো যাবে। কথা বলতে বলতেই তাঁর হাতে থাকা ৫০ হাজার টাকার বান্ডিল টান মেরে নিয়ে নেন ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ সুশোভন চট্টোপাধ্যায়ের। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন সুশোভন। তারপরেই ওই ব্যক্তি ক্ষমা চেয়ে বান্ডিল দিয়ে দেন। তারপরেই চোখের নিমেষে ব্যাঙ্ক থেকে ওই ব্যক্তি বেরিয়ে যান বলে দাবি সুশোভনের। তারপরে সন্দেহ হওয়ায় ওই বান্ডিলের টাকা ফের গুনে দেখেন সুশোভন। সেই সময় তিনি খেয়াল করেন সেখানে ১২ হাজার টাকা নেই। গোটা ঘটনার পরে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুশোভন।  তিনি বলেন, 'ব্যাঙ্কের ভিতর থেকে এইভাবে টাকা ছিনতাই হবে ভাবতে পারছি না। আতঙ্কের মধ্যে রয়েছি। নিরাপত্তার অভাব বোধ করছি।'

কী বলছে ব্যাঙ্ক-পুলিশ:
ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন সুশোভন চট্টোপাধ্যায়। ওই ব্যাঙ্ক আধিকারিক জানাচ্ছেন, তাঁরা ভেবেছিলেন ওই ব্যক্তি কারও সঙ্গে এসেছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, তারা বুঝতে পারেনননি যে এক প্রতারক ব্যাঙ্কের ভিতর থেকে গ্রাহকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যাবে। ওই প্রতারক একটি চারচাকা গাড়ি করে এসেছিল বলে দাবি। সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: টাকা তছরুপের অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Abhishek Banerjee Party Office: অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
Sudip Banerjee : ‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget