এক্সপ্লোর

Rahul Gandhi: বাংলায় প্রবেশ করেই যাত্রায় কাটছাঁট, আচমকা দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল

Bharat Jodo Nyay Yatra: আচমকা কেন দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাহুল, কংগ্রেসের তরফে তা এখনও খোলসা করা হয়নি।  

নয়াদিল্লি: সফর শুরুর দিনই কাটছাঁটের ঘোষণা। বৃহস্পতিবার সকালেই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে বাংলায় প্রবেশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। তার পর মাত্র কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই কাটছাঁটের ঘোষণা হল। কোচবিহার খাগড়াবাড়িতে আজকের মতো 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শেষ করে দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল। আচমকা কেন দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাহুল, কংগ্রেসের তরফে তা এখনও খোলসা করা হয়নি।  (Bharat Jodo Nyay Yatra)

কোচবিহারে এদিন সভা করার কথাও ছিল রাহুলের। তার মধ্যেই হঠাৎ থমকে গেল যাত্রা। জানা যায়, যে বাসে চেপে কোচবিহারে বেরিয়েছিলেন রাহুল, তা থেকে নেমে একটি গাড়িতে নেমে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ২৬ জানুয়ারি উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির জেরেই রাহুল ফিরছেন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এদিন কোচবিহারের বিভিন্ন এলাকায় নাগরিক মঞ্চের তরফে 'কংগ্রেস বিজেপি-র ব্যাপারে দুর্বল' বলে পোস্টার চোখে পড়ে। সেই বার্তা রাহুল ভাল ভাবে নেননি বলে খবর।

তবে ঠিক কী কারণে রাহুল হঠাৎ সফর কাটছাঁট করলেন, তা নিয়ে ধন্দ রয়েছে। এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে যে তথ্য সামনে এসেছে, তা হল, আজকের মতো 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শেষ করে খাগড়াবাড়ি থেকে গাড়িতে হাসিমারার উদ্দেশে রওনা দিয়েছেন রাহুল। হাসিমারা থেকে বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশে পাড়ি দেবেন তিনি। আগামী ২৮ জানুয়ারি ফের ফিরে আসবেন। আবারও শুরু হবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'।

আরও পড়ুন: Rahul Gandhi: BJP, RSS-এর অন্যায়ের বিরুদ্ধে ‘ন্যায় যাত্রা’, একজোট হয়ে লড়বে I.N.D.I.A, বাংলায় এসে বার্তা রাহুলের

বৃহস্পতিবার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে বাংলায় প্রবেশ করেন রাহুল এবং কংগ্রেস কর্মী-সমর্থকেরা। এদিন কোচবিহারের বক্সীরহাট হয়ে এদিন অসম থেকে বাংলায় প্রবেশ করেন রাহুল। সেখানে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমান প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মী এবং সমর্থকেরা। ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষও। তাঁদের উদ্দেশে রাহুল বলেন, "বাংলায় এসে অত্যন্ত আনন্দিত আমি। আপনাদের কথা শুনতে এসেছি। ধন্যবাদ সকলকে যে এত ভালবেসে আমাকে স্বাগত জানালেন আপনারা।"

বাংলায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে আগমনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপি-বিরোধী জোটের হয়ে ফের সওয়াল করতে শোনা যায় রাহুলকে। তিনি বলেন, "ভারত জোড়োর সঙ্গে ন্যায় শব্দটি যুক্ত করেছি আমরা। কারণ BJP এবং RSS দেশে ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, দেশবাসীর সঙ্গে অন্যায় করছে। এই ঘৃণা, হিংসা এবং অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে চলেছে I.N.D.D.I.A. আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালবাসি।" তার পরই হঠাৎ যাত্রায় কাটছাঁট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget