এক্সপ্লোর

Vegetable Price Hike: মূল্যবৃদ্ধির প্রতিবাদ, দুর্গাপুরে সবজির মালা অভিনব মিছিল কংগ্রেসের

Vegetable Price: প্রায় প্রতিদিনই বাড়ছে সবজির দাম। যার জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের মধ্যে। এরই মাঝে রবিবার গলায় সবজির মালা ঝুলিয়ে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: প্রতিদিন বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। কারণ সবজির দাম আকাশছোঁয়া (vegetable price hike)। এরই প্রতিবাদে এবার আলু, উচ্ছে,পটল ও পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে রাস্তায় নামল জাতীয় কংগ্রেস (Congress)। 

রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারজুড়ে এই অভিনব প্রতিবাদ চলে। রবিবার হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরাও।

এই বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত মজুতদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে সবজির দাম। সবকিছু জেনেও মজুতদারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না রাজ্য আর কেন্দ্রীয় সরকার। আর টাস্ক ফোর্স তো ঘুমিয়ে আছে। দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

আরও পড়ুন: Fisherman Death: মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, অবশেষে উদ্ধার মৎস্যজীবীর মৃতদেহ 

প্রসঙ্গত উল্লেখ্য, কাঁচা সবজির দাম বৃদ্ধির জেরে জেরবার হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ যদিও বা বাজারে গিয়ে পছন্দ মত কিছু জিনিস কিনতে পারছেন গরিব মানুষদের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছে। আগে যে টাকাতে বাজারের ব্যাগ ভর্তি হয়ে যেতে এখন তা সিকিভাগও ভরছে না। সাধারণ মানুষ এত দাম দিয়ে কাঁচা সবচি কিনতে হচ্ছে যে ত্রাহি ত্রাহি রব উঠেছে চারিদিকে। ক্রেতারা এত দাম দিয়ে সবজি কিনলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না কৃষকদের। বরং লাভের গুড় খেয়ে যাচ্ছে মজুতদাররা। 

কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে সবজির দাম বৃদ্ধি নিয়ে প্রচণ্ড রাগ দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্ক ফোর্সের সদস্যদের বাজারে বাজারে ঘুরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন। তারপর থেকে প্রায় প্রতিদিন কলকাতার বিভিন্ন বাজারে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে বিক্রেতাদের মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা মনে করিয়ে দিচ্ছেন টাস্ক ফোর্সের সদস্যরা। তাতে কিছুটা কাজ হলেও পরে তাঁরা বাজার ছাড়তেই আবার ফিরছে আগের অবস্থা। যার ফলে নাজেহাল হচ্ছেন মানুষ।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Arjun Singh: 'ঘুষ নিয়ে ভোট করিয়েছে কেন্দ্রীয় বাহিনী', উপনির্বাচনে BJP-র হারে দাবি অর্জুনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Amit Shah : বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget