এক্সপ্লোর

Murshidabad News: তৃণমূলের বিক্ষোভের জেরে নির্মাণকাজ বন্ধ রাখল ভরতপুর থানার পুলিশ

TMC MLA Agitation: তৃণমূলের বিক্ষোভের জেরে অবশেষে নির্মাণকাজ বন্ধ রাখল মুর্শিদাবাদের ভরতপুর থানার পুলিশ। শাসকদলের স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর বললেন, 'এসডিপিও দায়িত্ব নিয়েছেন।

রাজীব চৌধুরী, রঞ্জিত সাউ ও সমীরণ পাল, মুর্শিদাবাদ: তৃণমূলের (TMC) বিক্ষোভের (agitation) জেরে অবশেষে নির্মাণকাজ (construction work) বন্ধ রাখল মুর্শিদাবাদের (murshidabad) ভরতপুর থানার (bharatpur police station) পুলিশ। শাসকদলের স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর বললেন, 'এসডিপিও দায়িত্ব নিয়েছেন। এই যে জমি, সেটার পরিমাণ কত, তার মাপ হবে। এবং এসডিএলআরও থানাকে চিঠি দেবে। থানা জানাবে। সেই প্রেক্ষিতে উত্তর দেবে। আইনসম্মত থাকলে নির্মাণ হবে, না হলে বন্ধ থাকবে।'

কী ঘটেছিল?
থানা লাগোয়া জমিতেই বেআইনিভাবে নির্মাণকাজ করাচ্ছেন ওসি, শনিবার এই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। বিষয়টি নিয়ে গত সন্ধেয় তুলকালাম বাধে। থানার গেট আটকে চেয়ার পেতে বসে পড়েন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অবশেষে পুলিশের তরফে আশ্বাস পেয়ে শনিবার রাত ১১টার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। থানার অবশ্য দাবি, পাঁচিলের বাইরে তাদের কিছু জমি আছে। কিন্তু তৃণমূলের যুক্তি, যেখানে নির্মাণ হচ্ছে সেটা পুকুর। হুমায়ুন কবীরের যুক্তি, পুকুরে নির্মাণ করা যায় না। ওসি স্রেফ গায়ের জোরে শনিবার দুপুর থেকে ৫০-৬০ জন লোক নিয়ে ওখানে পাঁচিল দিতে শুরু করেন বলেও অভিযোগ করেন হুমায়ুন। তার পরই বিক্ষোভ ছড়ায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বলেন, 'পুলিশ পার্টির হয়ে কাজ করে। গরু পাচার, কয়লা পাচারের টাকা পুলিশই তুলে দিয়ে আসে। আজ পার্টির লোকের সঙ্গে সংঘাত হচ্ছে, কে লুঠবে - কে খাবে। তাই পুলিশের সঙ্গে ঝগড়া। প্রশাসন বলে রাজ্যে কিছু নেই। তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য শনিবারের বিক্ষোভকে ভালভাবে নেয়নি। তৃণমূলের মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী শাঁওনি সিংহ রায় বলেন, 'একটা ঘটনা ঘটে গিয়েছে ঠিকই। কিন্তু সেটা কাম্য নয়। যাতে আগামী দিনে না হয় সেটা আমরা দেখছি। রাজ্যকেও জানানো হয়েছে। রাজ্যও বিষয়টা দেখছে।'

অন্য সুর অর্জুনের...
এদিকে যে ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন কবীরের মুখে অসন্তোষের কথা, তাঁর প্রশংসা শোনা গিয়েছে দলেরই আর এক নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের মুখে। বললেন, 'উনি দক্ষ অফিসার, ভাল অফিসার আমি চিনি। উনি কোনও দলের হয়ে কাজ করেন না।'

আরও পড়ুন:জোর সামগ্রী বের করে ক্লাবের দরজায় তালা, দক্ষিণ দমদমের অশান্তিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর



 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget