এক্সপ্লোর

Contai: একই দিনে শুভেন্দু অধিকারী সভা, কাঁথিতে আগামীকালের সভা স্থগিত যুব তৃণমূলের

শুভেন্দু গড়ে একই দিনে যুযুধান দুই পক্ষের জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু, প্রশাসনের অনুমতি মিললেও আপাতত সভা স্থগিত রাখল যুব তৃণমূল।

ঋত্বিক প্রধান, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, কাঁথি: কাঁথিতে (Contai) আগামীকালের সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল যুব তৃণমূল (TMC)।  একই দিনে শুভেন্দু অধিকারী সভা ডাকায় ও তা নিয়ে আদালতের অনুমতি থাকায়, নিজেদের সভা স্থগিত রাখার কথা ঘোষণা করল যুব তৃণমূল (TMC)। যা নিয়ে শুরু হয়েছ রাজনৈতিক তরজা। 

শুভেন্দু গড়ে একই দিনে যুযুধান দুই পক্ষের জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু, প্রশাসনের অনুমতি মিললেও আপাতত সভা স্থগিত রাখল যুব তৃণমূল (TMC)। ৩ ডিসেম্বর কাঁথির প্রভাতকুমার কলেজের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন।

বুধবার সেই মাঠেই সভা করার উদ্যোগ নেয় বিজেপি (BJP)। কিন্তু পরে অনুমতি না মেলায় রেলস্টেশন স্থানান্তর করা হয়। সেই সভায় প্রধান বক্তা শুভেনদু অধিকারী। ইতিমধ্যেই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই দিনই কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় যুব তৃণমূলের সভা হওয়ার কথা ছিল।

কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল (TMC) সভাপতি সুপ্রকাশ গিরির কথায়, ২১ তারিখে যুব তৃণমূলের ব্যানারে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সভা ও বিক্ষোভ মিছিল হবে। কারণ এই মাসেইশুভেনদু দল ছেড়েছিলেন, তাই গদ্দার হঠাও দিবস আমরা পালন করব। ওনারা ২১ তারিখ বেছে নিয়েছেন, কারণ আমাদের সভা বাঞ্চাল করার জন্য।

এই পরিস্থিতিতে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করল শাসক দল। পূর্ব মেদিনীপুরের যুব তৃণমূল নেতৃত্বের দাবি, অশান্তি এড়াতেই সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরির কথায়, বিরোধীরা সভা করায়, গন্ডগোলের আশঙ্কা ও অশান্তি এড়াতেই সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২-১ দিনের মধ্যেই সভার দিন ঘোষণা করা হবে।

বুধবার কাঁথিতে (Contai) বিরোধী দলনেতার সভাকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ হাকিম। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, আমার মনে হয় এটা খুব সেন্সেবেল কাজ হয়েছে তার কারণ সভা পাল্টা সভা করে ওকে হাইলাইট করা উচিত নয়। কিন্তু, শুভেনদু সভা করে যে মিথ্যাচার করে তার জন্য আমরা পাবলিকের কাছে আনসারেবল। আমরা তাই বক্তব্য রাখি ক্লারিফাই মানুষের কাছে। বুধবার কাঁথিতে সভা স্থগিত করেছে শাসকদল। এখন সকলের নজর বিজেপির সভার দিকে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের বিদ্রোহী শিবিরে মমতা ঘনিষ্ঠ মালা রায়, বিদ্রোহী শিবিরে অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষ
তৃণমূলের বিদ্রোহী শিবিরে মমতা ঘনিষ্ঠ মালা রায়, বিদ্রোহী শিবিরে অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষ
Abhishek Banerjee: ত্রিপুরা কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন, সশরীরে হাজিরার নোটিস
ত্রিপুরা কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন, সশরীরে হাজিরার নোটিস
Indranil Khan: ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েই ডায়মন্ডহার এফ'সি নিয়ে গুরুতর অভিযোগ ইন্দ্রনীল খাঁ-য়ের
ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েই ডায়মন্ডহার এফ'সি নিয়ে গুরুতর অভিযোগ ইন্দ্রনীল খাঁ-য়ের
Tapas Roy on Tata: দফতরের দায়িত্ব হাতে পাওয়ার পরই টাটাকে ফিরিয়ে নিয়ে আসার কথা বললেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়
দফতরের দায়িত্ব হাতে পাওয়ার পরই টাটাকে ফিরিয়ে নিয়ে আসার কথা বললেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়

ভিডিও

TMC Congress Merger News | অস্বস্তি রক্ষায় কংগ্রেসে ফিরছে তৃণমূল? সনিয়ার সঙ্গে বৈঠক
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার
TMC News: কঠিন পরিস্থিতিতে তৃণমূল,পুরনো দলেই ফিরুন মমতা: কংগ্রেস সূত্র | ABP Ananda Live
Subhankar Sarkar: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে আসবেন তাঁর জন্য কংগ্রেসের দরজা খোলা: শুভঙ্কর
Susmita Dev : তৃণমূলের রাজ্যসভার টিমে ফের ধাক্কা, সুখেন্দুশেখরের পর এবার সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget