এক্সপ্লোর

Purulia News: টেন্ডার প্রক্রিয়ায় 'বেনিয়ম', পুরুলিয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মামলা কলকাতায়

Case By Contractors :গ্রাম পঞ্চায়েত প্রধান যে ভাবে টেন্ডার ডেকেছিলেন, তার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে কলকাতার উচ্চ আদালতে মামলা করলেন ঠিকাদাররা। পুরুলিয়ার চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ।

সন্দীপ সমাদ্দার,পুরুলিয়া: গ্রাম পঞ্চায়েত প্রধান (panchayat pradhan) যে ভাবে টেন্ডার (tender) ডেকেছিলেন, তার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে কলকাতার (kolkata) উচ্চ আদালতে (high court) মামলা করলেন ঠিকাদাররা (contractor)। পুরুলিয়ার (purulia) আড়ষা ব্লকের অন্তর্গত চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী মাঝির বিরুদ্ধে অভিযোগ। আগামী ১৭ আগস্ট টেন্ডারের সমস্ত নথি-সহ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কার্যনির্বাহী আধিকারিক (এগজিকিউটিভ অফিসার)-কে হাজিরার নির্দেশ দেয় আদালত।

কী অভিযোগ?
টেন্ডার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বেনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ উঠছিল তৃণমূল পরিচালিত চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী মাঝির বিরুদ্ধে। স্থানীয় ঠিকাদাররা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা করতে পারেননি বলে দাবি। শেষমেশ কলকাতা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন তাঁরা। সেই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ১৭ আগস্ট চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী মাঝি এবং কার্যনির্বাহী আধিকারিক (এগজিকিউটিভ অফিসার) সুরজিৎ মণ্ডলকে টেন্ডারের সমস্ত নথি-সহ আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়। মামলাকারী পক্ষের আইনজীবী সৌগত মিত্র বলেন, 'রাজ্য অর্থ দফতরের নির্দেশ মতো টেন্ডার ডাকা হয়নি। কোনও প্রথম শ্রেণির খবরের কাগজে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। পঞ্চায়েতের টেন্ডার ওয়েবসাইটেও দেওয়া হয়নি । সমস্ত দিক বিবেচনা করে কলকাতা উচ্চ আদালত চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এগজিকিউটিভ অফিসারকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।'

আগেও অভিযোগ...
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ নতুন নয় পুরুলিয়ায়। সম্প্রতি এই কারণেই তৃণমূল পরিচালিত বান্দোয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন সেখানকার ঠিকাদাররা। তার প্রেক্ষিতে উক্ত গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬২ লক্ষ টাকার ১০টি কাজ স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত। ফের এক অভিযোগ পুরুলিয়ার চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। বার বার কেন বেনিয়মের অভিযোগে নাম জড়াচ্ছে শাসকদলের?প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা, এর প্রভাব আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দেখা যাবে না তো? উল্লেখ্য, গত ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষ্যে ধুপগুড়ি গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'হয় ঠিকাদারি করুন, নইলে তৃণমূল করুন। সারা বাংলায় এটা বাস্তবায়িত করবই। মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা থাকলে, তবেই পঞ্চায়েতের টিকিট দেবে তৃণমূল। কোনও দাদা,দিদির পা ধরে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। 'পুরুলিয়ার সরাসরি ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ না উঠলেও ঠিকাদারির জন্য টেন্ডারের প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ। তবে নিশানায় সেই শাসকদলের পঞ্চায়েত প্রধানই।

আরও পড়ুন:আর কিছুক্ষণেই তুমুল বৃষ্টিতে ভাসবে শহর-জেলা, জানুন দুর্যোগ কোথায় কোথায়

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget