এক্সপ্লোর

Higher Secondary:সংসদের আর্জিতেই কি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সহজ এবার, সভাপতির মন্তব্যে বিতর্ক

Question Paper Difficulty: সংসদের আর্জিতে কি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবার সহজ হয়েছে? পরীক্ষা শেষের দিন জল্পনা বাড়ালেন স্বয়ং সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: সংসদের (West Bengal Council Of Higher Secondary Education) আর্জিতে কি উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Question Paper) প্রশ্নপত্র এবার সহজ (Difficulty Of HS) হয়েছে? পরীক্ষা শেষের দিন জল্পনা বাড়ালেন খোদ সংসদ সভাপতি। বললেন, 'এবারে যাঁরা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, যেহেতু তাঁদের মাধ্যমিক পরীক্ষা হয়নি, তাই প্রশ্নপত্রের বিষয়ে বলা হয়েছিল।' তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে তোলপাড়। 

কী বললেন সংসদ সভাপতি?
এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'প্রশ্নপত্র সহজ করার কথা বলেছিলাম।' প্রসঙ্গত, ২৭ মার্চ, সোমবার শেষ হল ২০২৩-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ৮ লক্ষের বেশি। সংসদ সূত্রে খবর, এবারের উচ্চ মাধ্যমিকে রিপোর্টের ভিত্তিতে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়েছেন ৫ জন। যদিও প্রশ্নপত্র নিয়ে তেমন কোনও অভিযোগ প্রকাশ্যে আসেনি। কিন্তু সংসদ সভাপতির মুখে প্রশ্নপত্র সহজ করার কথা শোনা যাওয়ায় স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেন, '২০২১-র মাধ্যমিকে বসতে পারেনি বহু পরীক্ষার্থী। তাঁদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকই প্রথম বড় পরীক্ষা। যাতে পরীক্ষার্থীদের অসুবিধা নয়, সেই কথা কোয়েশ্চেন সেটারদের বলেছিলেন।' এই পরিস্থিতি শিক্ষামহলে প্রশ্ন উঠছে, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হবে, তা তো ঠিক করবেন প্রশ্ন কর্তারা। কিন্তু এখানে সংসদের মনোভাব প্রকাশ্যে আসছে কেন? উল্লেখ্য, ২০২১-এ করোনার কারণে মাধ্যমিক পরীক্ষা হয়নি! যার জেরে ১০০ শতাংশ পড়ুয়াকেই পাস করিয়ে দেওয়া হয়। যার জেরে এবছর মাধ্যমিকে প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গেলেও, উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ১ লক্ষ। অর্থাৎ এ বারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকের চেয়ে প্রায় দেড় লক্ষ বেশি। যদিও ধারাবাহিক ভাবে এতদিন মাধ্যমিকেই পরীক্ষার্থীর সংখ্যা থেকেছে। কখনও কখনও তা ১০ এমনকি ১১ লক্ষেও পৌঁছে যেতে দেখা গিয়েছে।  এবারই উলটপুরাণ। তার মধ্যে স্বয়ং সংসদ সভাপতির মুখে এমন মন্তব্যে নড়েচড়ে বসেছেন শিক্ষামহলের অনেকেই। 

উচ্চ মাধ্যমিক প্রসঙ্গে...
এর আগে, করোনাকালে ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর পরীক্ষা হলেও, এই প্রথম বার নিজের স্কুলেই পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। 

আরও পড়ুন:সন্তানের আকাঙ্খা থেকেই কি তান্ত্রিকের কাছে? হাতুরি মেরে খুন শিশুকন্যাকে

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget