এক্সপ্লোর

Vande Bharat Express: ফের বিতর্ক, এবার নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ বন্দে ভারত এক্সপ্রেসে

NJP থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের C-13 কোচের কয়েকজন যাত্রীর অভিযোগ, রাতের খাবারে তাঁদেরকে পচা ডাল দেওয়া হয়। ট্রেনের মধ্যেই খারাপ খাবার নিয়ে সরব হন তাঁরা। 

সুনীত হালদার, হাওড়া: ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। গতকাল রাতে ট্রেনটি হাওড়া স্টেশনে ঢুকলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন C13 কোচের কয়েকজন যাত্রী। IRCTC-র কাছে অভিযোগও জানান। দোষ প্রমাণ হলে, খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, IRCTC-র পূর্বাঞ্চলীয় অ্য়াডিশনাল জেনারেল ম্যানেজার। 

খারাপ খাবার দেওয়ার অভিযোগ

ফের বিতর্কে বন্দে ভারত এক্সপ্রেস! আবার খারাপ খাবার দেওয়ার অভিযোগে সরব হলেন যাত্রীরা। NJP থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের C-13 কোচের কয়েকজন যাত্রীর অভিযোগ, রাতের খাবারে তাঁদেরকে পচা ডাল দেওয়া হয়। ট্রেনের মধ্যেই খারাপ খাবার নিয়ে সরব হন তাঁরা। যাত্রীদের দাবি, খাবার পাল্টে দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। রাত সাড়ে ১০টা নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশনে ঢোকার পর এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। IRCTC-র কাছে অভিযোগও জানান। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। IRCTC-র পূর্বাঞ্চলীয় অ্য়াডিশনাল জেনারেল ম্যানেজার জানিয়েছেন, দোষ প্রমাণ হলে খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগেও অভিযোগ

গত ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু করেছে প্রিমিয়াম ট্রেনে বন্দে ভারত। শৌচাগারে জলের অভাব, দরজা ঠিকঠাক না খোলা, চা-জলখাবার সময় মতো যাত্রীদের কাছে পৌঁছে দিতে না-পারার মতো একাধিক অভিযোগ উঠেছে প্রথম দিন থেকে। প্রথম দিনই অভিযোগ উঠেছে খাবারের মান নিয়ে। যাত্রী পরিষেবা শুরুর করার পর একাধিকবার পাথর-হামলার মুখে পড়েছে ভারতীয় রেলে ফ্ল্যাগশিপ ট্রেন 'বন্দে ভারত'। প্রশ্ন উঠেছে যাত্রী নিরাপত্তা নিয়েও।  এই প্রেক্ষিতে ফের খারাপ খাবার দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেল বন্দে ভারতে।

ঝলকে বন্দে ভারতের খাওয়া-বসার ব্যবস্থা

প্রসঙ্গত, খাবারের জন্য আলাদা টাকা দিতে হয় না বন্দে ভারত এক্সপ্রেসে উঠলে। বরং টিকিটের সঙ্গেই ধরা থাকবে খাবারের দাম। সিটে বসেই মিলবে চা-জলখাবার থেকে দুপুর এবং রাতের খাবার। আমিষ না নিরামিষ, তা যদিও যাত্রীকে জানিয়ে দিতে হবে আগে। টিকিট কাটার সময়ই সাধারণত আমিষ এবং নিরামিষ খাবারের মধ্যে বেছে নেওয়ার উপায় থাকে। বন্দে ভারতে একসঙ্গে সফর করতে পারবেন ১ হাজার ১২৮ জন যাত্রী। বসার ব্যবস্থা দু'রকম। এসি চেয়ার কার ও এক্সিকিউটিভ ক্লাস। এক্সিকিউটিভ ক্লাসের চেযার ঘোরানো যায় ১৮০ ডিগ্রি। চাইলেই চেয়ার ঘুরিয়ে বসা যায় জানালার মুখোমুখি। 

আরও পড়ুন- আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, মালদায় পাথরবৃষ্টি, হামলা

সেরা শিরোনাম

শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP
Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda
Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget