এক্সপ্লোর

Vande Bharat Express Vandalished : আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, মালদায় পাথরবৃষ্টি, হামলা

West Bengal Train Services : কে বা কারা টার্গেট করল বন্দে ভারত এক্সপ্রেসকে, খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : যাত্রা শুরু ২ দিনের মধ্যেই আক্রান্ত হল বন্দে ভারত এক্সপ্রেস ! দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রিমিয়ায় এই ট্রেনকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হল মালদায়। দুষ্কৃতীদের মুর্হুমুর্হু পাথরের হামলায় ভেঙে যায় ট্রেনের কাচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও দ্রুত হামলার জায়গা পেরিয়ে এগিয়ে চলতে শুরু করে বন্দে ভারত। কে বা কারা টার্গেট করল বন্দে ভারত এক্সপ্রেসকে, খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

কোথায় হামলা

নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পরে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) লক্ষ্য করে 'পাথরবৃষ্টি' হয়েছে। বিকেল ৫টা ১০ নাগাদ হওয়া যে হামলার জেরে ক্ষতিগ্রস্থ হয় বন্দে ভারত এক্সপ্রেসের সি ১৩ কামরা। ট্রেনের শেষের অংশের দ্বিতীয় যে কামরা। বেশ কয়েকটি পাথর এসে লাগে ট্রেনের গায়ে। ট্রেনের কামরার কাচে এসে লেগে ভেঙে যায় সেটি। আকস্মিক যে ঘটনার জের আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যে ঘটনার পর দ্রুত এগিয়ে গিয়েও মালদা স্টেশনে এসে দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস।

চিন্তায় রেলকর্তারা

মালদায় দাঁড়ানোর পর ফের হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। আগামীকাল ভোরবেলা হাওড়া থেকে যা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে ফের ছুটে যাওয়ার কথা। কিন্তু সি ১৩ কামরার ভাঙা কাচ তার মধ্যে সারিয়ে ফেলা সম্ভব কি না, সেটাই দেখার। 

যদিও আগামীকালের যাত্রার থেকেও বন্দে ভারত এক্সপ্রেসকে যেভাবে হামলার মুখে পড়তে হল, তা নিয়ে বেশ চিন্তিত রেলকর্তারা। কারণ নির্ধারিত এই রুট ধরেই সপ্তাহের ছ'দিন বন্দে ভারত এক্সপ্রেসের ছুটে চলার কথা। তাই কে বা কারা এই হামলা চালিয়েছে, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বাংলার মানুষের জন্য তৃণমূলের নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা অভিষেকের, কী সুবিধে এতে


Vande Bharat Express Vandalished : আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, মালদায় পাথরবৃষ্টি, হামলা

বিতর্ক খাওয়া-দাওয়া নিয়ে

যাত্রা শুরুর দিনই, খাবার-সহ বিভিন্ন পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, একেক কোচে এক এক রকম খাবার দেওয়া হয়েছে এবং খাবারের মানও খুব একটা ভাল ছিল না। শুধু তাই নয়, বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী নিরাপত্তা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যাত্রীদের একাংশের দাবি, আরপিএফের সামনেই বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়েন বিনা টিকিটের যাত্রীরা। এর পাশাপাশি, শৌচাগারের সমস্যার কথাও বলেছেন যাত্রীদের অনেকেই। এবিষয়ে IRCTC-র জেনারেল ম্যানেজার জাফর আজমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের অভিযোগের বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget