এক্সপ্লোর

Anubrata Mandal: জেলে অনুব্রত, জয়দেব মেলার প্রবেশ গেটে তাঁর ছবি ঘিরে বিতর্ক

Anubrata Photo Joydev Mela : জয়দেব মেলার প্রবেশ পথে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া গেটকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন...

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এই মুহূর্তে আছেন জেলে। এদিকে জয়দেব কেন্দুলি মেলা ২০২৪ প্রবেশ পথে অনুব্রতর ছবি দেওয়া গেটকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপির অভিযোগ, 'তৃণমূলের যারা অনুব্রত মণ্ডলের কাছে থেকে টাকা নিয়েছে, সুবিধা নিয়েছে তারা তারা ছবি রেখে পুজো করছে। জয়দেব মেলার গেটে তারা ছবি রেখেছে। আর যারা টাকা পায়নি, তারা তার ছবি রাখেনি। যেটা হয়েছে পৌষ মেলায়।' 

তৃণমূল পক্ষ থেকে জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'অনুব্রত না থাকলেও তাঁর সংগঠন কাজ করছে।' প্রসঙ্গত, ইলামবাজারের জয়দেব মেলার প্রবেশ পথে এবং অজয়ে স্নান ঘাটে যাওয়ার পথে দুটি গেটে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া দুটি গেট বসানো হয়েছে। সেখানে অনুব্রত ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়,  অভিষেক বন্দ্যোপাধ্যায়,  চন্দ্রনাথ সিনহার ছবি রয়েছে। অনুব্রত মন্ডল জেলে যাওয়ার পর থেকে বীরভূম তৃণমূলের বিভিন্ন সভা, অনুষ্ঠান, মেলা, খেলায় অনুব্রতর ছবি প্রায় দেখায় যায় না। এমনকি সম্প্রতি পৌষ মেলার বিভিন্ন গেটে অনুব্রত মণ্ডলের ছবি ছিল না।

তবে এই প্রথমবার নয়, এর আগেও গরুপাচার মামলা চলাকালীন অনুব্রত ছবি ঘিরে বিতর্ক মোড় নিয়েছিল। সময়টা ২০২২। যদিও তখন প্রেক্ষাপটটা ছিল অন্য। সেসময় একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে পাশে না পেলেও, অনুব্রতর ক্ষেত্রে তা ঘটেনি। কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় প্রশ্ন তুলেছিলেন।

আরও পড়ুন, অযোধ্যার আগেই রামমন্দিরের উদ্বোধন মেদিনীপুরে

তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করা হল ? তাঁকে জেলে আটকালে কী হবে ? এরপরেই মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেছিলেন, 'ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকেছে ? অনুব্রতর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' এদিকে নেত্রীর এমন প্রশ্নে গোটা বাংলায় যখন অন্য ভাইবস, ঠিক তখনই বছর পেরিয়ে পঞ্চায়েত ভোটের আগে অন্য সমীকরণ বীরভূমে। মুখ্যমন্ত্রীর সফর পোস্টার পড়ল, এদিকে সেই পোস্টারে কোথাও ছিলেন না অনুব্রত। যদিও আরও একটা বছর পেরিয়ে ২০২৪ সাল। লোকসভা নির্বাচনের বছর। জয়দেব কেন্দুলির মেলার এন্ট্রি গেটের ব্যানারে তিনি তো ফিরলেন। কিন্তু শুরু হল এবারেও রাজনৈতিক টানাপোড়েন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget