এক্সপ্লোর

Murshidabad News: পাঁচিল নির্মাণ ঘিরে বচসা থেকে মারামারি, বেলডাঙার ঘটনায় মৃত্যু ১ মহিলার

Construction Of Wall: পাঁচিল নির্মাণ ঘিরে দুই পরিবারের মধ্য়ে বচসা গড়়াল মারামারিতে। সেখান থেকে ইট ছোড়াছুড়ি। অভিযোগ, তাতেই এক মহিলার মৃত্যু হয়েছে।জখম তিন জন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পাঁচিল (Wall) নির্মাণ (construction) ঘিরে দুই পরিবারের মধ্য়ে বচসা (ruckus) গড়়াল মারামারিতে। সেখান থেকে ইট ছোড়াছুড়ি। অভিযোগ, তাতেই এক মহিলার মৃত্যু (death) হয়েছে। জখম তিন জন। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা থানার পুলিন্দার ঘটনা। 

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ওই পাঁচিল নির্মাণ ঘিরে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। আজ সকালে নির্মাণ কাজ শুরু হলে তুঙ্গে ওঠে ঝামেলা। মুহূর্তের মধ্যে তা মারামারির পর্যায়ে চলে যায়। ঘটনায় জখমদের বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের এক জনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর নাম সাহিদা বিবি বলে জানিয়েছে পুলিশ। বয়স ৩৩ বছর। পরিস্থিতির মধ্যে এতটাই উত্তেজনা ছিল যে এলাকায় পুলিশ পিকেট বসাতে হয়েছে। বস্তুত এর আগেও সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে রাজ্যের একাধিক জেলায়। তবে হালের এমন ঘটনাগুলির মধ্যে অন্যতম গত নভেম্বরের একটি ঘটনা। সেবার সম্পত্তি ঘিরে বচসার জেরে ভাইকে মেরে ফেলার অভিযোগ উঠেছিল আর এক ভাইয়ের বিরুদ্ধে।

আগেও যা ঘটেছে...
জমি নিয়ে বিবাদের জেরে এক ভাইকে খুনের অভিযোগ উঠেছিল অপর ভাইয়ের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের ৮১ নম্বর জাতীয় সড়কের পাশে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রথমে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছিল। পরে পুলিশ সূত্রে জানা যায়, ওই মৃত যুবকের নাম সেলিম খান। বয়স ৩০। সেলিম পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি চাঁচল থানার হাজাৎপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়। পরিবারের সদস্য মহবুল হক জানান, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ইতিমধ্যে সকলেই সেই বিবাদের মীমাংসার জন্য গ্রামে আলোচনার কথা জানায়। প্রতিদিনের মতো ঘটনার দিনও সকালবেলা কাজে বের হয়েছিলেন সেলিম খান। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি। এরপর হরিশ্চন্দ্রপুর থানার ৮১ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। রাত্রিবেলা থানা থেকে ফোন যায় ওই যুবকের বাড়িতে। পরিবারের লোকজনকে জানানো হয় তাঁদের ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যরা আরও জানান, ছেলের গায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। জমি নিয়ে বিরোধের কারণে তাকে তার ভাই গনি খান খুন করেছে বলে অভিযোগ ওঠে। 

আরও পড়ুন:মাল নদীতে হড়পা বানে বিসর্জনে বিপর্যয়, স্বজনহারার অভিযোগ দায়ের মালবাজার থানায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget