এক্সপ্লোর

Ananta Roy: লোকসভা নির্বাচনের আগেই 'বঙ্গভঙ্গ'! এ বার ডেডলাইন বেঁধে দিলেন অনন্ত

Alipurduar News: শনিবার আলিপুরদুয়ারে জেলা তৃণমূলের সহ-সভাপতির বাড়িতে গিয়েছিলেন অনন্ত।

আলিপুরদুয়ার: আর কোনও রাখঢাক নয়, 'বঙ্গভঙ্গে'র ডেডলাইন ঘোষণা করে দিলেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত রায় (Ananta Roy) তথা মহারাজ। জানিয়ে দিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগেই কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা হয়ে যাবে। ১০০ শতাংশ সিদ্ধান্ত হয়ে গিয়েছে, পৃথক উত্তরবঙ্গ (Separate North Bengal) রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের (Union Territory) ঘোষণা এখন সময়ের অপেক্ষা বলে গতকালই ঘোষণা করেছিলেন তিনি। 

এ বার 'বঙ্গভঙ্গে'র ডেডলাইন ঘোষণা করে দিলেন অনন্ত মহারাজ

শনিবার আলিপুরদুয়ারে জেলা তৃণমূলের সহ-সভাপতির বাড়িতে গিয়েছিলেন অনন্ত। সেখানেই এমন মন্তব্য করে ফের জল্পনা উস্কে দিলেন অনন্ত। তাঁর কথায়, "আমার বিশ্বাস, লোকসভা ভোটের আগেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হবে।" বিজেপি যদিও সংবিধান মেনে সিদ্ধান্ত গ্রহণের কথা বলে সরাসরি এ নিয়ে মন্তব্য এড়িয়েছে। তবে তৃণমূলের দাবি, ২০২৪-এর আগে বিজেপি শেষ হয়ে যাবে। সিপিএম বলছে, বাংলাকে অস্থির করে তোলার রাজনীতি করছে বিজেপি। 

এ দিন অনন্তকে প্রশ্ন করা হয়, কবে নাগাদ আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হবে বলে আশা করছেন তিনি! জবাবে তিনি বলেন, "নির্বাচনের আগেই।" পঞ্চায়েত নির্বাচনের আগে? তিনি বলেন, " না, না, লোকসভা নির্বাচনের আগেই হবে বলে আমার বিশ্বাস। সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এখন আমি আর কী লড়াই করব!"

আরও পড়ুন: Firhad on Anubrata: বীরভূমের বাঘ বেরিয়ে আসার অপেক্ষা, শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে, অনুব্রতর গড়ে বললেন ফিরহাদ

অনন্তর এই দাবি নিয়ে প্রতিক্রিয়া চাইলে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "এই তো শুনছিলাম ২২ ডিসেম্বর হবে। এখন ২০২৪-এ চলে গেল। এই করে ওঁর বুকে ভিজে গামছা বেঁধে রেখে সঙ্গে রাখার চেষ্টা করছে বিজেপি। তার পর তো ২০২৪-এর পর বিজেপি-ই থাকবে না। তখন আর বলতে পারবে না। তাই ২০২৪ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল এবং বিজেপি, দুই দলকেই তীব্র কটাক্ষ করেছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পশ্চিবঙ্গকে বিপর্যস্ত করা, অস্থির করা, বিভাজন করা, এই রাজনীতি বহুদিন ধরে বাংলায় চালিয়ে যেতে চাইছে তৃণমূল এবং বিজেপি। অস্বীকার করার জায়গা নেই যে, মুখ্যমন্ত্রী খোদ বলেছিলেন, উত্তরে কামতা, দক্ষিণে মমতা।"

পঞ্চায়েত নির্বাচনের আগে 'বঙ্গভঙ্গ' নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি

তৃণমূল যদিও এ যাবৎ বলে আসছে যে, বাংলা ভাগ হওয়ার প্রশ্নই ওঠে না। বরফ গলাতে সম্প্রতি ভাইফোঁটায় অনন্তকে উপহারও পাঠান মমতা। মমতাকেও পাল্টা উপহার পাঠান অনন্ত। কিন্তু তার পরই শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে হাজির হন অনন্ত। সেখান থেকে বেরিয়ে জানান, ১০০ শতাংশ সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আলাদা উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে শনিবার ডেডলাইনই ঘোষণা করে দিলেন অনন্ত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget