এক্সপ্লোর

Sukanta Majumder: আক্রান্ত BJP কর্মীর বাড়ি যেতে পুলিশি 'বাধা', সুকান্তর সফর ঘিরে উত্তপ্ত দিনহাটা

Sukanta Protest Dinhata: সুকান্ত মজুমদারের সফর ঘিরে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা, কী বললেন বিজেপির রাজ্য সভাপতি ?

দিনহাটা, কোচবিহার: একদিকে, সন্দেশখালি হামলাকাণ্ডে তীব্র কটাক্ষ করে তৃণমূলকে নিশানা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mjumdar)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইতিমধ্যেই এনআইএ তদন্তের জন্য দাবি জানিয়েছেন তিনি। অপরদিকে, সুকান্ত মজুমদারের সফর ঘিরে এবার উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা, রাস্তায় বসে বিক্ষোভ। আক্রান্ত দলীয় কর্মীর বাড়ি যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতিকে 'বাধা' পুলিশের বলে অভিযোগ। এরপরেই সোশ্যাল পোস্টে ধিক্কার জানিয়েছেন সুকান্ত মজুমদার।

সুকান্তর সফর ঘিরে উত্তপ্ত দিনহাটা

এদিন সুকান্ত মজুমদার ফেসবুক পোস্ট করে বলেছেন, কোচবিহার সাংগঠনিক জেলার দিনহাটাতে আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের দেখতে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। তৃণমূলের জলদাস পুলিশকে ধিক্কার জানাই।' রাস্তায় বসে বিক্ষোভে থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, সম্প্রতি তৃণমূলের হার্মাদ বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছেন তাঁদের দলের একজন কর্মী। এবং এতটাই আহত হয়েছেন যে তাঁর দাবি, আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু পর্যন্ত হতে পারতো। এরপরেই তিনি গোটা ঘটনার জন্য মমতার সরকারকে দায়ি করেন।   

একের পর এক 'হামলা', 'খুন'

একুশের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, বিজেপি একাধিক নেতা-কর্মী প্রাণ বাঁচাতে ঘর ছাড়া হয়েছিলেন। কাঁকুরগাছি বিজেপি কার্যকর্তা অভিজিৎ সরকার থেকে শুরু করে বিজেপি নেতা মানস সাহার মতোও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী মামলায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। যদিও একুশের ভোটের পর অনেক জল বয়ে গিয়েছে গঙ্গায়। কলকাতা পুরভোট, একাধিক উপনির্বাচনও হয়ে গিয়েছে। বিশেষ করে ফের একুশের ছায়া ফিরেছিল তেইশের পঞ্চায়েত ভোটেও। তবে তেইশের পঞ্চায়েত ভোটে শাসক-বিরোধী দুই তরফেই একাধিক হামলা, 'রাজনৈতিক খুনের' ঘটনা প্রকাশ্যে এসেছে। খালি হয়েছে একের পর এক মায়ের কোল। 

আরও পড়ুন, সন্দেশখালি হামলাকাণ্ডের জন্য 'মুখ্যমন্ত্রীকে' দায়ি করলেন শুভেন্দু

প্রসঙ্গত, চলতি বছরেই লোকসভা ভোট। আর এই ভোটকে ঘিরে একের পর এক ইস্যু ঢাল হয়ে উঠেছে। দেশ তথা রাজ্যে। একদিকে কেন্দ্রের বিজেপি সরকার, অপরদিকে বিরোধী জোট 'ইন্ডিয়া।' একদিকে বিরোধী জোটের নিশানায় বারবার ফিরছে গেরুয়া শিবির। আর ঠিক তখনই আবার, মোদির দাবি অনুযায়ী অন্য দৃশ্যপট পশ্চিমবঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget