এক্সপ্লোর

Suvendu Adhikari: সন্দেশখালি হামলাকাণ্ডের জন্য 'মুখ্যমন্ত্রীকে' দায়ি করলেন শুভেন্দু

Suvendu On Mamata Sandeshkhali :সন্দেশখালিতে হামলাকাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করলেন শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা ?

সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: চব্বিশেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। চলতি মাসের ২২ তারিখ রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। সম্প্রতি  আর জে ডি সাংসদ মনোজ ঝাঁ বলেছেন, '২২ জানুয়ারি পর্যন্ত হাইপার অ্যাক্টিভ থাকবে কেন্দ্রীয় এজেন্সি। যেকোনও কিছু ঘটতে পারে।' এদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান হয়েছে (ED Raid On TMC Leader House)। আর কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার অভিযান ঘিরেই সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে। এদিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই।  গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই, ইতিমধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করে ট্যুইট করে বিস্ফোরক দাবি করেছেন  তিনি। ইডি,সিআরপিএফ জওয়ানের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ি করেছেন বিরোধী দলনেতা।  বেলডাঙার সভাতেও তোপ দাগলেন শুভেন্দু। 

'আরেকটা শীতলকুচির মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল মমতার'

সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুর পোস্ট, 'প্রবল চাপের মধ্যেও গুলি না চালিয়ে সংযম দেখিয়েছে সিআরপিএফ। জীবনের ঝুঁকি নিয়ে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলেছে সিআরপিএফ। আরেকটা শীতলকুচির মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল মমতার। সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন বীর জওয়ানরা', পোস্ট বিরোধী দলনেতার। পাশাপাশি এদিন  বেলডাঙার সভায় শুভেন্দু বলেছেন, 'পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান।'

' তৃণমূল নেতা শেখ শাহজাহান মাফিয়া-ডন, আগে সিপিএম করতেন'

বিরোধী দলেনেতার সংযোজন, 'তৃণমূল নেতা শেখ শাহজাহান মাফিয়া-ডন, আগে সিপিএম করতেন।বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার করেন শাহজাহান, অভিযোগ শুভেন্দুর।' তৃণমূল নেতাকে বাঁচাতে ইডির ওপর হামলা। আমরা এদের ছাড়ব না, মাফিয়া-রাজ খতম করব, হুঙ্কার শুভেন্দুর।  'সবক্ষেত্রে লুঠ করেছে, চোরদের সাফ করতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল,চোরমুক্ত বাংলা গড়তে হবে। তদন্ত করতে এসে আক্রান্ত ইডি, রাজ্যে কোথায় আইনশৃঙ্খলা?' প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। 

আরও পড়ুন, সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে ইডি, সংবাদমাধ্যমের উপর চড়াও দুষ্কৃতীরা, আক্রান্ত এবিপি আনন্দ

'..বিজেপি ক্ষমতায় এলে রাম-রাজ্য হবে'

অপরদিকে, রাজ্যজুড়ে যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ফুঁসছে শাসকদল। ঠিক তেমনই একটা সময়েই কেন্দ্রীয় প্রকল্পের ইস্যু তুললেন  শুভেন্দুও। তবে বঞ্চনার অভিযোগে জল ঢেলে পাল্টা শাসকদলকেই দায়ি করলেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, 'রাজ্য সরকারের বাধায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না রাজ্যবাসী। এই তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরাতেই হবে। মানুষকে টুপি পরিয়ে ভোটে জিতেছে তৃণমূল। ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। জোড়াফুলে ভোট দিয়ে মানুষ এখন আঙুল কামড়াচ্ছে। কেন্দ্র আবাসের টাকা আটকায়নি, আগে তালিকা দাও, তবে টাকা। বিজেপি ক্ষমতায় এলে রাম-রাজ্য হবে, রাম-রাজ্য মানে সুশাসন। এবার ৪০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন মোদি। মুর্শিদাবাদের বিধায়ক জীবনকৃষ্ণ জেলে, বাকিরাও যাবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget