এক্সপ্লোর

Cooch Behar News: কোচবিহারে তুঙ্গে হোডিং বিতর্ক

কোচবিহার শহরের হোডিং বিতর্কে নতুন মোড়। বিস্তারিত জানুন

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  কোচবিহার শহরের হোডিং বিতর্কে নতুন মোড়। ঠিকাদাররা পৌরসভাকে টাকা দিচ্ছে না, এই অভিযোগ তুলে কোচবিহার শহরের সকল খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কোচবিহার পৌরসভা। কোচবিহার শহরকে হোডিং মুক্ত করার কথা ঘোষণা করেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে কোচবিহার পৌরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন হোডিংয়ের সঙ্গে যুক্ত ঠিকাদাররা।  যদিও এখনও মুখবন্ধ রাখলেন কাউন্সিলর শুভজিৎ কুন্ডু। 

আরও পড়ুন

তীব্র কাগজ সঙ্কট এবার পাকিস্তানেও ! চলতি শিক্ষাবর্ষে নাও মিলতে পারে বই ?

কোচবিহার শহরে হোডিং বিতর্ক তুঙ্গে। সম্প্রতি ঠিকাদাররা পৌরসভাকে টাকা দিচ্ছে না, এই অভিযোগ তুলে কোচবিহার শহরের সকল খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কোচবিহার পৌরসভা। কোচবিহার শহরকে হোডিং মুক্ত করার কথা ঘোষণা করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। যদিও কোচবিহার পৌরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন হোডিংয়ের সঙ্গে যুক্ত ঠিকাদাররা। তাঁদের অভিযোগ, এর ফলে তাঁদের ব্যাপক ব্যবসায়িক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলাশাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা। এরইমধ্যে গুরুত্বপূর্ণ অভিযোগ করল ঠিকাদাররা। তাঁদের দাবি, তাঁদের টাঙানো হোডিং খুলে ফেলে, সেসব জায়গায় কোচবিহার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ কুন্ডর ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলির বিজ্ঞাপন বহাল তবিয়তেই লাগানো রয়েছে। যদিও এই নিয়ে নিরপেক্ষ উত্তর দিয়ে এড়িয়ে গিয়েছেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানিয়েছেন, কোনটা খোলা হয়েছে আর কোনটা খোলা হয়নি, সে বিষয়ে চেয়ারম্যান হিসেবে তাঁর পক্ষে দেখা সম্ভব নয়। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কাউন্সিলর শুভজিৎ কুন্ডু। সব মিলিয়ে হোডিং বিতর্ক অন্যমাত্রা পেল কোচবিহারে।

প্রেক্ষাপট আলাদা হলেও হোডিং বিতর্ক শুধু কোচবিহারে নয়, এর আগে রাজ্যের একাধিক জায়গায় দেখা গিয়েছে। খড়গপুরে বিজেপির দলীয় কোন্দলও উঠে এসেছিল এই হোডিং ইস্যু নিয়েই। হোডিংয়ে দিলীপ ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়ের বিতর্ক প্রকাশ্যে আসে। তবে সেক্ষেত্রে হোডিং খুলে নেওয়া নয়, বরং দিলীপের হোডিংয়ে হিরণের স্থান না পাওয়া নিয়ে যথেষ্ট জলঘোলা হয় খড়গপুরে। আবার পাশাপাশি দেখতে গেলে হোডিং খুলে নেওয়ার একাধিক ইস্যু ওঠে একুশের বিধানসভা ভোটের আগে, জেলা ভিত্তিক ভোটের সময় বামেরা একাধিকবার এই নিয়ে অভিযোগ তোলে। এদিকে ত্রিপুরায় আবার তখন উলটপূরাণ এই হোডিং নিয়েই। ত্রিপুরায় পুরভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হোডিং ছিড়ে ফেলার অভিযোগ ওঠে। তাই হোডিং খুলে ফেলা হোক, কিংবা ছিড়ে ফেলা বা তার জায়গায় অন্য হোডিংকে বসিয়ে দেওয়া নতুন নয়। তবে এবার দলীয় কোন্দল নয়, নাই বা শাসক ও বিরোধীদের হোডিং রেষারেষি। এবার বরং সাধারণ ঠিকাদারদের সঙ্গে হোডিং বিতর্কে জড়িয়েছে শাসকদল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget