এক্সপ্লোর

Cooch Behar News: ভয়ে খাটের নীচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ ?

Matha Bhanga TMC Leader Arrested : বিক্ষোভের মুখে তৃণমূল নেতা, লুকোলেন খাটের নীচে!

কোচবিহার: কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা, লুকোলেন খাটের নীচে! ভয়ে খাটের তলায় লুকিয়ে গেলেন মাথাভাঙার তৃণমূল নেতা শহিদুল মিয়া। আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। মাথাভাঙার তৃণমূল নেতাকে খুঁজতে তল্লাশি পুলিশের, মিলল খাটের নীচে। খাটের তলা বার করে তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। 

আরও পড়ুন, কলকাতা পুরসভার আরও ১ তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

কোচবিহারের মাথাভাঙায়, খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে, গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শহিদুল মিয়া নামে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। মাথাভাঙার  বাসিন্দা  কনক বর্মন বলেন, তোলাবাজি, মস্তানি, গুন্ডা, তারমধ্যে মানুষের থেকে কাটমানির টাকা নিয়েছে।  খাটের তলায় লুকিয়ে ছিল সাধারণ মানুষের ভয়ে।বুধবার অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতির মধ্য়েই, মাথাভাঙা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মাথাভাঙা থানার পুলিশ কর্মী- চলুন, চলুন কিছু বলবে না। পঞ্চায়েত মন্ত্রী  দিলীপ ঘোষ বলেন,ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখছি,  বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এই অভিযোগ করছে, সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। 

অন্যদিকে, কোচবিহারের জামালদহে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য় করে ছোড়া হল পচা ডিম। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পাচ্ছেন না তাঁরা। শুধু তাই নয়, অভিযোগ, প্রধানের নির্দেশেই বহু মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ গেছে। এই নিয়েই বৃহস্পতিবার, জামালদহ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, গীতা বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।ছোড়া হয় পচা ডিম,

বিক্ষোভকারী অনন্যা দে বলেন, উনি দু'মাস ধরে অঞ্চল অফিসে যাচ্ছেন না, সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের জবকার্ডের যে নামগুলো, ৪০ শতাংশ নাম উনি কেটে দিয়েছেন। কোচবিহার জামালদহ পঞ্চায়েত তৃণমূল নেত্রী ও প্রধান  গীতা বর্মন বলেন , আমি আইনের দ্বারস্থ হব।' অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার ফলতায়, তৃণমূল কর্মীর কাটমানি ফেরতের ভিডিও ভাইরাল হল। তৃণমূল কর্মী বলেন, যে টাকা তোমাদের নিয়েছিলাম, সেটা ফেরত দিয়ে দিলাম আমাকে ক্ষমতা করে দিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কাটমানি ফিরিয়ে দিচ্ছেন, তৃণমূল পরিচালিত বেলসিংহা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী।

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget