এক্সপ্লোর

Kolkata News: কলকাতা পুরসভার আরও ১ তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

KMC TMC Councilor Arrested: মহিলাকে শ্লীলতাহানি-মারধরের অভিযোগে তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কলকাতা পুরসভার আরও ১ তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। টালিগঞ্জ এলাকার ১১৪ নম্বর তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে পাকড়াও করা হয়েছে। মহিলাকে শ্লীলতাহানি-মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। রিজেন্ট পার্ক থানার পুলিশের হাতে গ্রেফতার বিশ্বজিৎ মণ্ডল। 

আরও পড়ুন, দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট

 মহিলাকে প্রথমে মারধর এবং পরে শ্লীলতাহানির অভিযোগে  টালিগঞ্জ এলাকার ১১৪ নম্বর তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল  কে গ্রেফতার করা হয়। মূলত তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে, পয়লা জুন। তার বিরুদ্ধে মূলত যে অভিযোগ ওঠে, তা হল, টালিগঞ্জের একটি রাস্তায় ওই মহিলা যাওয়ার সময় ওই কাউন্সিলর আটকায় এবং মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি মার্চ মাসে ঘটে এবং অভিযোগ গত মে মাসে রাত ৮ নাগাদ ওই মহিলাকে গালিগালাজ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

রাজ্য়ে তৃণমূল জমানা শেষ হতেই , একের পর এক অভিযোগে গ্রেফতার হয়েছেন একাধিক কাউন্সিলর

রাজ্য়ে তৃণমূল জমানা শেষ হতেই সামনে আসছে একের পর এক অভিযোগ। পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। শুধুমাত্র শেষ ৩ দিনেই গ্রেফতার হয়েছেন ৫ জনের বেশি কাউন্সিলর।এক মাসও হয়নি রাজ্য়ে ক্ষমতা থেকে সরে গেছে তৃণমূল। এর মধ্য়েই একের পর এক অভিযোগে গ্রেফতার হয়েছেন একাধিক কাউন্সিলর। শুধুমাত্র শেষ ৩ দিনেই গ্রেফতার হয়েছেন ৫ জনের বেশি কাউন্সিলর। যাঁদের মধ্যে একজন হলেন, দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। 

তোলাবাজি, হুমকি, মারধর, জায়গা দখল-সহ একাধিক অভিযোগে গ্রেফতার
 
ধৃত তৃণমূল নেতা, জল বিভাগের পুর পারিষদও। তোলাবাজি, হুমকি, মারধর, জায়গা দখল-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসি সিন্হা রায়ের স্বামী, ভাস্কর সিন্হা রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সল্টলেক থেকে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, বাড়ি দখলের মতো অভিযোগ রয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডবকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তাঁর ছেলে ও ভাইপো।পুলিশ সূত্রে দাবি,স্থানীয় এক ব্য়ক্তিকে মারধরের অভিযোগে রবিবার তাঁদের পাকড়াও করা হয়েছে।

পুরনো একটি মারধরের মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার সব কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। এবার তাঁদের মধ্যেই একজনকে, গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মনোজ পাণ্ডে। ২০২৪ সালে, তিনি ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর থাকাকালীন পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।  
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget