এক্সপ্লোর

Rabindranath Ghosh: নিশীথের হারে ব্রত ভাঙলেন তৃণমূল নেতা, ঘটা করে মাছ-মাংস খেলেন নিজে, অন্যদের খাওয়ালেনও

Cooch Behar News: লোকসভা নির্বাচনে এবারে কোচবিহারে তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়ার কাছে পরাজিত হয়েছেন নিশীথ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) পরাজিত না হলে আমিষ ছোঁবেন না বলে পণ করেছিলেন। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দু'সপ্তাহের মাথায় সেই পণ ভাঙলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা কোচবিহার পৌরসভার বর্তমান চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। রীতিমতো ঘটা করে মাছ-মাংস খেলেন তিনি। তাঁকে মৎস্যমুখ করালেন খোদ রাজ্যের মন্ত্রী। (Cooch Behar News) তৃণমূলের নেতা-কর্মীদের জন্যও মহাভোজের বন্দোবস্ত করলেন। 

লোকসভা নির্বাচনে এবারে কোচবিহারে তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়ার কাছে পরাজিত হয়েছেন নিশীথ। নিশীথ পরাজিত না হওয়া পর্যন্ত মাছ-মাংস ছোঁবেন না বলে গত ১৩ মার্চ প্রতিজ্ঞা করেছিলেন রবীন্দ্রনাথ। তাই নিশীথের হারের পর রবিবার রীতিমতো ঘটা করে রবীন্দ্রনাথকে মাছ-মাংস খাওয়ান রাজ্য়ের মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের নব নির্বাচিত সাংসদ জগদীশ। অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকও। সকলে মিলে রবীন্দ্রনাথকে আমিষ ভক্ষণ করান।

মৎস্যমুখ করে এদিন এবিপি আনন্দে মুখ খোলেন রবীন্দ্রনাথ। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী জগদীশ বাসুনিয়া। কোচবিহারের মদনমোহন ঠাকুর বাড়িতে যখন পুজো দিতে গিয়েছিলাম, ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করেছিলাম যে, জগদীশকে জেতানোর পরই আমিষ খাব। যত দিন জেতাতে না পারি, তত দিন মাছ-মাংস ছোঁব না।" 

আরও পড়ুন: Siliguri Drinking Water Crisis: পানীয় জলের দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে, সমাধানের আশ্বাস গৌতম দেবের

রবীন্দ্রনাথ আরও বলেন, "ভেবেই নিয়েছিলাম, কোনও কারণে যদি জেতাতে না পারি, তাহলে সারাজীবন মাছ-মাংস খাব না। আজ পর্যন্ত সেই প্রতিজ্ঞা ধরে রেখেছিলাম। আজ জেলাস্তরের সমস্ত কর্মী-নেতারা এসেছিলেন। তাঁদের সামনে, নেতৃত্বের হাতে মাছ গ্রহণ করলাম। এখন থেকে আমিষ খাব আমি। আজকের অনুষ্ঠানের নামই ছিল 'তুমিও খাবে, আমিও খাব'। সকলকে মাছ খাওয়ানো হয়েছে।" আজকের মেনুতে পোলাও, মুরগির মাংস কাতলা মাছের পদ ছিল বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ।

এর আগে প্রতিজ্ঞা করার সময় হত ১৩ মার্চ রবীন্দ্রনাথ বলেছিলেন, "আমি নিরামিষ খাচ্ছি। লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাব। নিশীথকে হারিয়ে তার পর মৎস্যমুখ করব। তার আগে আমিষ খাব না আমি। নিজে থেকে এই প্রতিজ্ঞা নিয়েছি আমি।" ঘটা করে রবীন্দ্রনাথের এই মৎস্যমুখ নিয়ে যদিও কোনও মন্তব্য করেনি বিজেপি। কোচবিহারে হারের জন্য ইভিএম-কে কাঠগড়ায় তুলেছেন নিশীথ। তিনি আদালতে যাওয়ার কথাও ভাবছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget