এক্সপ্লোর

Cooch Behar News : ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে কোচবিহারে চিঠি সংগ্রহের কাজ শুরু তৃণমূলের

Abhishek Banerjee : গত ৮ এপ্রিল একশো দিনের বকেয়া টাকা আদায়ে আলিপুরদুয়ারের সভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে কোচবিহারের (Cooch Behar) ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করল তৃণমূল (TMC)। ৮ এপ্রিল একশো দিনের বকেয়া টাকা আদায়ে ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। আগে হিসেব দিন, পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও (BJP)।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, যখন কলকাতায় ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের। তখন একশো দিনের বকেয়া টাকা আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে কেন্দ্রকে ১ কোটি চিঠি পাঠানোর কর্মসূচি শুরু হল কোচবিহারে। তৃণমূলের অভিযোগ, গত ২ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। উপভোক্তাদেরও দাবি, কেউ টাকা পাচ্ছেন না, তো কেউ কাজ পাচ্ছেন না ! এই পরিস্থিতিতে, কোচবিহারের ১২৮টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার ১০০ দিনের কাজের উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করেছে তৃণমূল। চিঠি লেখার জন্য বিভিন্ন এলাকায় ক্য়াম্প করা হয়েছে।

গত ৮ এপ্রিল একশো দিনের বকেয়া টাকা আদায়ে আলিপুরদুয়ারের সভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের টাকা আদায়ে দিল্লি স্তব্ধ করার হুঙ্কার ছাড়েন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, 'প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজ করেও পাওনা টাকা থেকে বঞ্চিত, তার একটি তালিকা তৈরি করুন। তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান এবং তাঁদের দিয়ে প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্দেশে চিঠি লেখান। ১ মাস পর, ৫০ হাজার লোক নিয়ে, ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব। ক্ষমতা থাকলে আটকাক'।

কোচবিহারের ১ নম্বর ব্লকের গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি। কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, '১২ লক্ষ উপভোক্তা আছে। ১৫ তারিখের মধ্যে পাঠাব'। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেছেন, 'কোচবিহারে ২ লক্ষ ভুয়ো জবকার্ড আছে। গরিব যারা কাজ করে, তাদের টাকা তো তৃণমূল নেতারাই খেয়ে নিয়েছে। কেন্দ্র টাকা দিতে রাজি আছে। আগে হিসেব দিন।'

আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

এই রাজনৈতিক চাপানউতোরের মাঝে পড়ে শেষপর্যন্ত কি ১০০ দিনের টাকা পাবেন জবকার্ড হোল্ডাররা?  নাকি, পঞ্চায়েত নির্বাচনের আগে এ নিয়ে রাজনীতিই চলবে ? প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget